Main Menu

মশিউর রহমান ছিলেন বহু প্রতিভার অধিকারী .. স্মরণ সভায় বক্তাগন

[Web-Dorado_Zoom]


প্রবীন সাংবাদিক, অধুনা লুপ্ত দৈনিক প্রতিবেদন পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান খান ছিলেন বহু প্রতিভার অধিকারী। তিনি আমৃত্যু ব্রাক্ষনবাড়িয়া বাসীর কল্যানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ব্রাক্ষনবাড়িয়ার বহু প্রতিষ্ঠিত সাংবাদিকের তিনি ছিলেন গুরুতুল্য। সোমাবার বাদআসর ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে মশিউর রহমান খানের স্মরণ সভায় বক্তাগন এ কথা বলেন। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে স্বরন সভা পরিচালনা করেন ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লা বের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি। স্বরন সভায় তার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, জেলার প্রবীন সাংবাদিক ও দৈনিক ব্রাক্ষনবাড়িয়ার সম্পাদক আলহাজ্ব নুরুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাংস্কৃতিক সম্পাদক নিজাম ইসলাম প্রমুখ। এসময় পে্রৃসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিেেদর পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন। ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লবের সকল প্রয়াত সদস্য ও অসুস্থ সদস্যদের জন্য ও বিশেষ দোয়া করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares