উদীয়মান ঠিকাদার মনহর আলী ভূঁইয়া নিপুর ইন্তেকাল
[Web-Dorado_Zoom]
গতকাল বিকাল সাড়ে ৩টায় সুহিলপুর নিবাসী বর্তমানে শহরের পশ্চিমমেড্ডা আলিয়া মাদ্রাসা রোডের বাসিন্দা মরহুম মর্তুজ আলী ভূঁইয়ার পুত্র উদীয়মান ঠিকাদার মনহর আলী ভূঁইয়া নিপু হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে আনার পথে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। সে মাত্র ১ বছর পূর্বে বিয়ে করেছিল। মৃত্যুকালে ৪ ভাই ও ১ বোনসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার বাদ এশা তার নামাজে জানাযা ও দাফন কার্য অনুষ্ঠিত হয়।
« শেখ কুতুবুর রহমান হাসাপাতালে চিকিৎসাধীন (Previous News)
(Next News) ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত »



















