Main Menu

জেলা প্রশাসকের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বাংলোয় জেলা প্রশাসক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলাবাসীর সুখ ও সমৃদ্ধি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওছার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জমান পিপিএম (বার), জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী, বিজিবি- ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সালাউদ্দিন চিশতী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, চেম্বার সভাপতি তানজিল আহমেদসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, ফিলিস্তিনির মুসলমানদের মহান আল্লাহ্ তায়ালা রক্ষা করুক। আসুন আমরা সকলে তাদের জন্য দোয়া করি। তিনি এ সময় দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করার জন্যও সকলের প্রতি আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares