Main Menu

কসবায় বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার-১

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বিদেশী  পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম বাদল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পৌর এলাকার তালতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাদল তালতলা গ্রামের মরহুম সুলতান খানের ছেলে।  এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।
এই ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,উদ্ধারকৃত পিস্তলটি ইউএস’র তৈরী। তিনি বলেন, অস্ত্র ও মাদক আইনে বাদলের বিরুদ্ধে ২টি মামলা দায়ে করা হয়েছে।গ্রেপ্তারকৃত বাদলের বিরুদ্ধে কসবা থানায় একাধিক মামলা রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares