Main Menu

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

[Web-Dorado_Zoom]

বিজয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের উপর হামলার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়াকে সভাপতির পদ থেকে অপসারণ ও দ্রুত গ্রেফতারের দাবীতে বিজয়নগর উপজেলা প্রাঙ্গনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জহিরুল ইসলাম ভূইয়াকে গ্রেফতার দাবী ও সভাপতির পদ থেকে অপসারণের দাবী জানান বক্তারা এবং জহিরুল ইসলামের ছোট ভাই মকবুল হোসেনসহ সকলকে গ্রেফতারের দাবী জানানো হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অহিদ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল হক, হেলাল মিয়া, তানভীর আহমেদ রাজিব, সোহাগ মিয়া, সাংবাদিক মৃণাল চৌধুরী লিটন, শিক্ষক মাহফুজ, হুমায়ুন কবির, আলমগীর খান, আব্দুস সামাদ, খন্দকার ইউসুফ কামাল, খন্দকার সাইফুল ইসলাম, খন্দকার মতিউর রহমান, ইয়াছিন মিয়া, স্বপন কাজী, রফিকুল ইসলাম, শফিক মিয়া, আলাউর রহমানসহ আরো অনেকে। উক্ত মানববন্ধনে বিজয়নগর উপজেলার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares