Main Menu

বাঞ্ছারামপুরে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের উদ্যোগে মাসিক ওপেন হাউজ ডে ও আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার থানা অডিটরিয়ামে থানার ভারপ্রাপ্ত ওসি অংশু কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ দুধ মিয়া মাষ্টার, ফরদাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ, আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ রুস্তম আলম, দরিকান্দি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বপন প্রমখ। আলোচনা সভায় বক্তারা বাঞ্ছারামপুর উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষনা দেয়। এসময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।  






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares