Main Menu

নাসিরনগরের ১৩ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটিতে পৃথক আহ্বায়ক কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। প্রতিটি কমিটিতে ১১ জন সদস্য রয়েছে। জেলা বিএনপির নির্দেশে ওই ইউনিয়নগুলোর কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছিল।

রোববার উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ এ.কে. একরামুজ্জামানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আহ্বায়ক কমিটি:

নাসিরনগর ইউনিয়নের আহ্বায়ক মো. আমিরুল হোসেন চকদার, সদস্য সচিব মো. রহমত আলী; গোর্কণ ইউনিয়নে আহ্বায়ক মো. রেজাউল করিম লিলু, সদস্য সচিব কে.এম. খালেদ; হরিপুর ইউনিয়নে আহ্বায়ক মো. জামাল মিয়া, সদস্য সচিব আলী আজগর; গুনিয়াউক ইউনিয়নে আহ্বায়ক মো. আবুল হোসেন, সদস্য সচিব মো. মামুন আলী; পূর্বভাগ ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হাজারী, সদস্য সচিব মো. সালাউদ্দিন পিন্টু; ভলাকুট ইউনিয়নের আহ্বায়ক বরকত উল্ল্যাহ, সদস্য সচিব আসাদ উল্ল্যাহ; গোয়ালনগর ইউনিয়নের আহ্বায়ক মো. তারিক মিয়া, সদস্য সচিব আবুল কাসেম; বুড়িশ্বর ইউনিয়নের আহ্বায়ক মো. আবদুল কাদির, সদস্য সচিব ছফিল উদ্দিন; কুণ্ডা ইউনিয়নে আহ্বায়ক মো. সোনা মিয়া, সদস্য সচিব মো. নজরুল ইসলাম; চাতলপাড় ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব মো. আলমগীর হোসেন; চাপরতলা ইউনিয়নের আহ্বায়ক মো. শফিকুর রহমান, সদস্য সচিব সৈয়দ সোহেল আবদাল; ফান্দাউক ইউনিয়নের আহ্বায়ক মো. ফরহাদ মিয়া, সদস্য সচিব সাজের্ন্ট শফিকুল ইসলাম এবং ধরমণ্ডল ইউনিয়নের আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী ও সদস্য সচিব শফিকুল ইসলাম।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares