Main Menu

বর্তমান ক্ষমতাসীন ভোট ডাকাত সরকারের অধীনে কখনও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় :কচি মোল্লা

[Web-Dorado_Zoom]

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর পাশাপাশি, বিজয়নগর উপজেরা পরিষদ নির্বাচনে প্রশাষন যন্ত্রকে ব্যবহার করে সরকার দলীয় ক্যাডার বাহিনী কেন্দ্র দখল করে, ভয়ভীতি প্রদর্শন করে, ব্যালট বই ছিনিয়ে নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে, মারধর করে সিল মারার মহোৎসব পালন করছে। – এরই প্রতিবাদে সোমবার বিকেল ৫টায় রেলগেট চত্বর হতে জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর হমান মোল্লা কচি এর সভাপতিত্বে সাবেশ করে।
এতে বক্তব্য রাখেন জেরা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, যুগ্ন আহ্বায়ক জিল্লর রহমান, এডঃ সফিকুল ইসলাম, এডৎ গোলাম সারওয়ার খোকন, এডঃ আনিছুর রহমান, সিরাৎুল ইসলাম, সদস্য মোঃ আজিম।
জেরা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ.বি.এম. মোমিনুল হকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন আবু শামীম আরিফ, মরি হোসেন, মোঃ আলী আজম, ইয়াছিন মাহমুদ, গোলাম মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন মোবারক মুন্সী, রফিকুল হক সহ যুবদল, ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। – প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares