নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে আহতের মৃত্যু
[Web-Dorado_Zoom]

প্রতিনিধি :: গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের হামলার স্বীকার ব্যবসাীয় মোসলেম মিয়ার ছেলে গুলিবিদ্ধ সুমন (২২) কুমিল্লা সদর হাসপাতালে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে।
গত শুক্রবার রাতে বাজার থেকে বাড়ির ফেরার পথে সুমন ও তার বন্ধু জাকিরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। গুলিশব্দে তাদের আর্তচিৎকারে লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ সুমন ও জাকিরকে নবীনগর হাসাপাতালে নেয়া হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। পরে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
« কসবায় অপহরণের ৮ঘন্টা পর যুবক উদ্ধার (Previous News)
(Next News) নাসিরনগরে আগুনে পুড়েছে ২৬ দোকান »



















