Main Menu

নাসিরনগরে দু’গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৫

[Web-Dorado_Zoom]

সরাইল প্রতিনিধিঃ
নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার গুনিয়ক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ছোঁড়াসহ ঘটনা স্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল ছিল ওই বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন। বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট বাদল ও বর্তমান ইউপি এবং বিদ্যালয়ের চেয়ারম্যান গোলাম খান্দানি পিয়ার মিয়ার মধ্যে নির্বাচনকে ঘিরে বিরোধ চলছিল। গতকাল সকালে চলাকালে এ ঘটনাকে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। নাসিরনগর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুই ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোকজন আহত হয়। আহতদের মাধবপুর ও নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা স্থল থেকে ফজু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ছোঁড়াসহ গ্রেপ্তার করেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares