Main Menu

১শ ৪০ কেজি গাঁজা সহ প্রাইভেটকার উদ্ধার করেছে বিজিবি

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে ১শ ৪০ কেজি গাঁজা সহ একটি প্রাইভেট কার উদ্ধার করেছে বর্ডার গার্ড ১২ ব্যাটালিয়নের সদস্যরা।  রোববার এ অভিযান হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সকালে প্রাইভেটকারে গাঁজা পাচারের গোপন খবর পেয়ে কুমিল্লা সিলেট সিলেট সড়কের ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় অভিযান চালায় বিজিবি ১২ ব্যাটালিয়নের অবকাশ ফাঁড়ির সদস্যরা। এসময়ে ঢাকা মেট্রো ক ০৪-৬৮৭ নম্বরের ১ টি প্রাইভেটকার ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে প্রাইভেটকার থেকে ১শ ৪০ কেজি গাঁজা উদ্ধার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত গাঁজার মূল্য ২৫ লক্ষ৯০ হাজার টাকা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares