Main Menu

বাঞ্চারামপুরে নিখোজ হওয়ার ৯ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে নিখোজ হওয়ার ৯ দিন পর স্কুল ছাত্র সাগর সাহা (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগর সাহা বাঞ্ছারামপুর উপজেলা রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। সে বাঞ্চারামপুর উপজেলার রুপসদী গ্রামের হিরালাল সাহার পুত্র। আজ সোমবার সকাল ৮ টায় রুপসদী গ্রামের খানেপাড়া বিমুল নাথের বাড়ির পার্শ্বের গর্ত থেকে তার লাশ পাওয়া গেছে ।
পারিবারিক সূত্রে জানা গেছে যে, গত ১১ জানুয়ারী রাতে পূজার দাওয়াত খাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি, পরে ১৪ জানুয়ারী তার পিতা হিরালাল সাহা বাঞ্ছারামপুর থানায় একটি সাধারন ডায়রী করেন । আজ সোমবার সকালে বাড়ির পার্শ্বের এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় পানিতে এবং কাদাঁয় পড়ে থাকা লাশ দেখে চিৎকার শুরু করলে পিতা মাতা এসে তার লাশ সনাক্ত করে থানায় খবর দেয়। পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন । তদন্তকারী কর্মকর্তা খায়রুল বাসার , ঘটনার সত্যতা স্বীকার করেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares