Main Menu

December, 2013

 

বুধল ও তালশহর ইউনিয়নে ৪ টি নির্বাচনী সমাবেশ করেছেন আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় মোকতাদির চৌধুরী

মনিরুজ্জামান পলাশ: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ও বুধল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও কর্মী সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট লেখক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। গতকাল মঙ্গরবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ছাতিয়াইন গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ুবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে,তেলীনগর,অষ্ট্রগ্রাম,অষ্ট্রগ্রাম নতুন বাজারে পুথাই গ্রামে তালশহর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী সহ এলাকাবাসী সমাবেশে উপস্থিত ছিলেন।এসময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা যুবলীগ সভাপতি এড.মাহবুবুল আলম খোকন,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা উলামালীগ সভাপতিRead More


খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের ও তার দুর্ণীতিবাজ সন্তানদের বাচাঁতেই আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছেন

সুমন আহমেদ: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট লেখক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া আজও স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন পাকিস্থান আদলে উগ্র মৌলবাদী রাষ্ট্র হবে। তিনি একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের বাচাঁতে উঠে পড়ে লেগেছেন। এজন্য তিনি প্রতিনিয়ত জ্বালাও-পোড়াও কর্মসূচী দিচ্ছেন। আল-বদর,আল-শামসদের স্বার্থ রক্ষা ও নিজের দুর্ণীতিবাজ সন্তানদের বাচাঁতে আগামী সংসদ নির্বাচণ বানচালের চেষ্টা করছেন। কিন্তু দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আমি আশা করি বিএনপি-জামাতের নির্বাচন বানচালের সকল অপ-তৎপরতা প্রতিরোধ করবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রিয় জনণ। তিনি আরো বলেন,Read More


কালাইশ্রীপাড়া রাস্তা সংষ্কার কাজ উদ্বোধন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন

এই শহর আমার আপনার সকলের। আসুন আমরা সবাই মিলে নিজেদের শহর কে সুন্দর ভাবে গড়ে তুলি মনিরুজ্জামান পলাশ: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নানা প্রতিকুলতা অতিক্রম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান পৌর পরিষদ এই শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পৌরবসীর প্রধানতম চাহিদা রাস্তা-ড্রেন নির্মান, সংষ্কার ও পরিষ্কার ও পরিছন্নতা কে প্রধান্য দিয়ে পর্যায়ক্রমে পৌর এলাকার সব স্থানেই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মেয়র গতকাল সকালে শহরের কালাইশ্রীপাড়ায়Read More


আশুগঞ্জে ১৮দলের অবরোধ চলছে

আশুগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপিসহ ১৮ দলের ডাকা সারা দেশে টানা রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধের অংশ হিসেবে আশুগঞ্জে পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া ও সাধারন সম্পাদক জাকির হোসেনের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কাযালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি হাজী সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ,Read More


যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সাহায্যের আবেদন

আখাউড়া প্রতিনিধি ॥ আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সহিদুল ইসলাম (৬৩)। স্বাধীনতা সংগ্রামে পাকবাহিনীর বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করেছেন। গত এক বছর যাবত তিনি ক্যান্সার ও টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। সরকার থেকে পাওয়া সম্মানী ভাতার টাকা দিয়ে সংসারের খরচ ও ঔষধপত্র সেবন করছেন। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না। আর্থিক অনটনের মধ্যে দিনাতিপাত করছেন তিনি। জীবনের মায়া ত্যাগ করে দেশমাতৃকার জন্য যুদ্ধ করা জাতির এ শ্রেষ্ঠ  সন্তান  আজ জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও বিত্তশালী মুিক্তযোদ্ধাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। এজন্যRead More


এডভোকেট হারুন-আল-রশিদ ও শ্যামলের বাসভবনে বোমা হামলার প্রতিবাদে কলেজ শাখা ছাত্রদলের ক্ষোভ ও নিন্দা

সুমন নূর: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বর্ষীয়ান নেতা এ্যাডঃ হারুন আল রশীদ ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের প্রদান গেইট থেকে বের হয়ে মুল ভবন, প্রাণীবিজ্ঞান ভবন ও এলজিআরডি ভবন এর সম্মুখ প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে এক সমাবেশ করে। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা এরRead More


মতি ডাক্তারের মৃত্যুতে শামীম উন বাছিরের শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নাটাই দক্ষিণ ইউনিয়নের তথা পশ্চিমাঞ্চলের পয়াগ গ্রামের বিশিষ্ট সর্দার আবুল কালাম খন্দকার (ডাঃ মতিউর রহমান)(৮৭) গত রবিবার বিকাল ৪টায় বার্ধক্য জনিত কারণে পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন) । তার মৃত্যু সংবাদ শুনে পশ্চিমাঞ্চলের শোকের ছায়া নেমে আশে। এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,  ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চলের যুবকবৃন্দের পক্ষ থেকে শামীম উন বাছির । মরহুম আবুল কালাম খন্দকার (ডাঃ মতিউর রহমান) ছিলেন একজন বিচক্ষণ মানুষ ও পশ্চিম এলাকার বিশিষ্ট সর্দার। এই মানুষটির মৃত্যুজনিত পশ্চিমাঞ্চলের শূন্যতা কিছুতেই পূরণ হবার নয়।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় উপর্যপুরি ছুরিকাঘাতে যুবক খুন ॥ আটক ১

শামীম উন বাছির ঃ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে উপর্যপুরি ছুরিকাঘাত করে খুন করেছে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা যায়, চলতি বছরের আগষ্ট মাসে মুন্সেফপাড়ার তোফাজ্জল হোসেন বাবুল মিয়ার ৩১১ বাসার দক্ষিণ পার্শ্বের ফ্লাট ভাড়া নেন জনৈক কাউসার মিয়া। গতকাল সকাল ৬টায় ওই ফ্লাটের ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনে ভবনের অন্যান্য ভাড়াটিয়ার এগিয়ে আসলে এক যুবককে ছুরি নিয়ে পালিয়ে যেতে দেখে। পরে পুলিশ ওই ফ্লাটের দরজার তালা ভেঙ্গে রবিউল্লাহ (৩৫) এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। এসময় তারRead More


কসবা মেহারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি

খ.ম.ঢালী ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে  আজ মঙ্গলবার বিকালে মেহারী বাজারে ভয়াবহ  অগ্রিকান্ডে ব্যাপক দোকানপাট ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। অগ্নিকান্ডে ৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় উপজেলার মেহারী ইউপির মেহারী বাজারের বাবু মিয়ার মুদি দোকান,দিপালি বাবুর  একটি হোটেল, একটি সারের দোকান, একটি গোডাউনসহ মোট ৪টি দোকান ঘর বিদুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এলাকার জনগণ আগুন নিবানোর শেষে ফায়ার সার্ভিস বাহিনী এসেছে বলে বাজার দোকানদাররা অভিযোগ করেন। বিদ্যুৎএর শর্টসাকির্ট থেকে আগুন লেগে বাজারের ৪টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমান ৪০ লাখ টাকা  বলে ধারণা করেছেনRead More


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১টায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর বাজারের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি সরাইলের বীরপাশা গ্রামে। এলাকাবাসী জানায়, ইসলামপুর বাজারের নির্মাণাধীন ভবনের তিনতলায় রঙের কাজ করছিল সোহেল। এ সময় ওই ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


This site is protected by wp-copyrightpro.com