December, 2013
কোল্লাপাথর শহীদ সমাধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এর অবস্থান। এখানে ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধা চিরনিদ্রায় শায়িত আছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের সমাধি এটি। সারিবদ্ধভাবে সাজানো মুক্তিযোদ্ধাদের ওই সমাধি দেখতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। সমাধিস্থলের চারপাশের বিস্তীর্ণ এলাকার উঁচু-নিচু টিলা, নানা প্রজাতির বৃক্ষ, সামাজিক বনায়ন আর সবুজের সমারোহ পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। সমতল ভূমি থেকে বেশ কয়েকটি সিঁড়ি মাড়িয়ে মূল বেদিতে পা রাখার পর হাতের বাঁয়েই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সারিবদ্ধ কবর।এখানে যাঁরা ঘুমিয়ে আছেন, সেই ৫০ জন মুক্তিযোদ্ধা হলেন: সিপাহী দশন আলী, জাকির হোসেন, আবদুল জব্বার, হাবিলদার তৈয়ব আলী, নায়েক আবদুসRead More
অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা চাইলেন জেলা পুলিশ সুপার জনাব মনিরুজ্জামান পিপিএম
কসবা প্রতিনিধি : আজ (১৪ ডিসেম্বর ) শনিবার বিকালে কসবা উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ প্রতিরোধকল্পে থানার গোল ঘরে এলাকার সচেতনমহল এবং বাজার ব্যবসায়ীদেরকে নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কসবা থানা অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমানের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব মনিরুজ্জামান পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান,কসবা উপজেলা চেয়ারম্যন রুহুল আমিন বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, এএস পি সার্কেল নবীনগর,ওসি ডিবি,ওসি তদন্ত কসবা থানা প্রমুখ। পরামর্শ সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগেরRead More
আখাউড়ায় ১২শ কেজি পিরানহা মাছ আটক
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় ১২শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাঁচটি ট্রাক আটক করে ট্রাক থেকে এসব মাছ উদ্ধার করে।বিজিবির আখাউড়া অঞ্চলের গোয়েন্দা বাহিনীর সদস্য জসীম উদ্দিন, পাঁচটি ট্রাকে মোট ৪৯টি ঝুড়িতে এসব মাছ রাখা ছিল। প্রতি ঝুড়িতে ছয় মণ করে মোট ১১ হাজার সাতশ ৬০ মণ মাছ আটক করা হয়েছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে শিশু মেধা বৃত্তি পরীক্ষা
শামীম উন বাছির: প্রতি বছরের ন্যায় উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে শিশু মেধাবৃত্তি পরীা অনুষ্ঠিত হয়েছে। চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ, আঞ্জুমান আরা স্কুল ও আবদুর রউফ চৌধুরী স্মৃতি আদর্শ কিন্ডার গার্টেনের যৌথ উদ্যোগে শিশু মেধাবৃত্তি পরীার মূখ্য সমন্বয়ক অধ্য মকবুল আহমেদ এর পরিচালনায় সকাল ১১ টায় এ মেধাবৃত্তি পরীার উদ্বোধন করেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলার ৮ টি উপজেলার ৫৬ টি শিা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিশু শিার্থী পরীায় অংশ নিয়েছে বলে উবায়দুল মোকতাদির চৌধুরী জানান। জানা যায়, ২০০৪ সাল থেকে এ প্রতিযোগিতামূলক পরীা অনুষ্ঠিত হচ্ছে।Read More
সরাইলে কাদের মোল্লার গায়েবী জানাযা
সরাইল প্রতিনিধি : সরাইলে জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলার কালিকচ্ছ ঈদগাহ মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা যায়, কালিকচ্ছ বাজার জামে মসজিদের নামাজ শেষ হওয়া মাত্র সরাইল সদর ও জেলা থেকে কয়েকটি মটর সাইকেলে করে ১০/১৫ জন যুবক মসজিদের সামনে আসে। সাথে সাথে কিছু মুসল্লি তাদের সাথে বাজার সংলগ্ন পূর্ব পাশের ঈদগাহ মাঠে চলে যায়। সেখানে ওই যুবকদের সাথে স্থানীয় অর্ধশতাধিক লোক যোগ দেয়। দুপুর ২টায় তারা যোদ্ধাপরাধী ও মানবতা বিরুধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডে দন্ডিত জামায়াত নেতাRead More
ঢাকা-সিলেট মহাসড়ক আশুগঞ্জে অবরোধ করেছে আওয়ামী লীগ
শামীম উন বাছির : বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরীর মনোনয়নপত্র বহাল রাখার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। গতকাল শুক্রবার সকাল প্রায় ১০টায় আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী আশুগঞ্জের গোলচত্বর এলাকায় টাযার জ্বালিয়ে অবরোধ করে বিােভ শুরু করে। অবরোধের কারণে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের দুই পাশে ৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ অসহায় অবস্থায় নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে এক সমাবেশেRead More
টি-২০ বিশ্বকাপ: অপপ্রচারে ব্যস্ত ভারত
ঢাকা : ক্রিকেট বাণিজ্য সম্পূর্ণ নিজেদের দখলে রাখতে ও টি-২০ বিশ্বকাপ আয়োজনের সুযোগ নিতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ যুবদলের বাংলাদেশ সফর বাতিলকে নিরাপত্তা সংকটের ইস্যু বানাচ্ছে দেশটি। নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সফর বাতিল করে দেশে ফিরে গেছে ওয়েস্টে ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৭ ডিসেম্বর চট্ট্রগামের আগ্রাবাদ হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ভীত হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। রবিবারের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় দলটি। পরে নিরাপত্তার অজুহাতে সফর শেষ না করেই ফিরে যায় তারা। আর এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশে নিরাপত্তার বিষয়টি নিয়ে উঠে-পড়েRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় ১০ জন নির্বাচিত ॥
সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে ১৮ ডিসেম্বর প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যকরী কমিটির নির্বাচনে ১১ টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় ১০ জন নির্বাচিত হয়েছেন এবং তফসিল অনুযায়ী সাধারণ সম্পাদক ১ টি পদে আগামী ১৮ ডিসেম্বর ২০১৩ খ্রী: নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মন্নোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচন ২০১৩ এর নির্বাচন কমিশনার মোহাম্মদ নাজমুল আহসান ১০ টি পদের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন এবং সাধারণ সম্পাদক ১ টি পদে আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন হবে বলেও ঘোষণা দিয়েছেন। ঘোষিত বিনা প্রতিদ্বন্ধিতায়Read More
অবশেষে ফাঁসিতে ঝুললেন মোল্লা
ঢাকা: বহু নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হয়েছে ‘কসাই কাদের’ নামে পরিচিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে এই প্রথম কারো ফাঁসি কার্যকর হলো। গত ৫ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। এরপর গত রোববার এ রায়ের অনুলিপি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। রায়ের কপি পাওয়ার কিছুক্ষনের মধ্যেই ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন এবং এ পরোয়ানার অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষেরRead More
নিহত সেনা সদস্য কসবার রফিকুলের বাড়িতে শোকের মাতম
প্রতিনিধি : গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে/ তুমি যে কহিলা বাজানরে মোর কোথা যাও দাদু লয়ে/ তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে/সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে!… প্রতিনিধি :জাতিসংঘের কঙ্গো শান্তি মিশনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কসবার রফিকুলের বাড়িতে শোকের মাতম বইছে। গত বুধবার (১১ ডিসেম্বর) কঙ্গোতে টহলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। জানা যায়, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী মধুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের পুত্র সেনা সদস্য মো. রফিকুল ইসলাম (৩৩) গত ১ মাস পূর্বে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কঙ্গোতেRead More



















