Main Menu

December, 2013

 

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক

প্রতিনিধি :সাটল ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পাঘাচং এবং ভাতশালা স্টেশনের মধ্যবর্তী এলাকায় ফিসপ্লেট খুলে ফেলায় দুর্ঘটনা কবলে পড়ে ওই ট্রেনটি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আপ লাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ থাকার পর দুপুর ১টায় ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এসময়ে ডাউন লাইনে বিকল্প ব্যবস্থায় রেল চলাচল স্বাভাবিক ছিল। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখউড়াRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারী নিহত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিউড়া ও নবীনগরের শ্রীরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতরা হলেন- কসবা উজজেলার শীতলপাড়া গ্রামের রিতা ইসলাম (৩৩) ও নবীনগর সলিমগঞ্জের রুবি আক্তার (৪৫)। পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় কাছে সিএনজি চালিত অটোরিকসা ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত অপর পাঁচজন আহত হয়। অন্যদিকে নবীনগরের শ্রীরামপুরে নসীমন সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি খাদে পড়ে যায়। এ সময় রুবি আক্তার নামে একযাত্রী নিহত ও তিনজন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।Read More


যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাংলার মাটিতে দ্রুত কার্যকর করতে হবে….সংবর্ধনা সভায় বক্তারা

সরাইল প্রতিনিধি: সরাইলের অরুয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মো: শফিকুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের লোকজন। গতকাল শুক্রবার বিকেলে আবদুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে তাঁকে সংবর্ধনা দেওয়া  হয়। ইউপি আওয়ামীলীগের সভাপতি মফিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মঈন উদ্দিন মঈন। বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সম্পাদক মো: সিরাজুল ইসলাম ফেরদৌস, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান, জেলার সাবেক ছাত্রলীগ নেতা মো: মনির হোসেন, স্থানীয় আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা মো: কুতুব উদ্দিন, আবু তালেব, ডা: আবু তালেব, আশুগঞ্জের ছাত্রলীগRead More


কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও ছান্দসিক আবদুল কাদিরের ২৯তম মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক ২৪ : রবীন্দ্র ও নজরুল উত্তর যুগে তথা তিরিশের দশকের শক্তিমান কবি আবদুল কাদির। প্রথমেই বলতে হয়, সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করলেও কবি হিসেবেই তিনি সর্বাধিক খ্যাতিমান। কেননা মরহুম কবি আবদুল কাদির তিরিশের দশক থেকেই কবি হিসেবে প্রতিষ্ঠিত এবং তাঁর মৃত্যুর দীর্ঘকাল পরেও অদ্যাবধি কবি হিসেবে খ্যাতিমান। কবি শব্দটি তাঁর নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ছান্দসিক কবি হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি ও খ্যাতি রয়েছে। তিনি শুধু কবি নন, একাধারে শক্তিমান সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক এবং নজরুল গবেষক। তাঁকে নজরুল বিশেষজ্ঞ বলাই যথার্থ। কবি আবদুল কাদির একজন সাংবাদিক এবং সাময়িক পত্রের সম্পাদকRead More


গ্যাস সংযোগ না দিয়ে মন্দিরের প্রসাদ গ্রহণ করব না- হিন্দুদের সাথে কুশল বিনিময়কালে আনিসুল হক

প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট আনিসুল হক হিন্দু ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। তিনি হিন্দু ভক্তদের কাছে প্রতিজ্ঞা করে বলেন কসবায় গ্যাস সংযোগ না দিয়ে মন্দিরের প্রসাদ গ্রহণ করব না। তিনি আরো বলেন হিন্দু সমাজের দীর্ঘ দিনের সমস্যা পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে যাওয়ার রাস্তাসহ বিভিন্ন সমস্যাদি সমাধানে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল,Read More


নাসিরনগরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা গত বুধবার বিকেলে সদর পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ কিরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান সরকার, যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, ইউপি চেয়ারম্যান গোলাম সামদানী, বাহার উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান, অ্যাডভেকেট ইকবাল প্রমূখ। সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগনRead More


অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত সরাইলে ২ ইটভাটাকে জরিমানা

মোহাম্মদ মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এমরান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার শাহবাজপুরে সরকারী জায়গা দখল করে ইটভাটা নির্মান ও তিতাস নদীর পাড় কেটে মাটি উত্তোলনের দায়ে “ আমিন-মিজান ব্রীকস’র মালিককে ১ লাখ টাকা ও উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের মেসার্স নিউ সফল ব্রিকস’র মালিককে পরিবেশের ছাড়পত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেন।এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি দুটি ইটভাটাকেRead More


আশুগঞ্জে ১৮দলের অবরোধ চলছে

ইসহাক সুমন,আশুগঞ্জ ॥ বিএনপিসহ ১৮ দলের ডাকা সারা দেশে টানা রাজপথ,রেলপথ,নৌপথ অবরোধের অংশ হিসেবে আশুগঞ্জে পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া ও সাধারন সম্পাদক জাকির হোসেনের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের উপর দিয়ে দূর প্লাল¬ার বাসও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৮জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। তবে ব্যাংক,বীমা,ডাকঘরসহ সকল অফিসের কার্যক্রম চলছে স্বাভাবিক। পরে দলীয় কাযালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভাRead More


তৃতীয় বারের মত আওয়ামীলীগের সহ সম্পাদকমনোনীত আনছারী

মো.শফিকুল ইসলাম.আশুগঞ্জব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কৃতি সন্তান ‘৭৫ পরবর্তী সফল ছাত্র সংগঠক  বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা এড. কামরুজ্জমান আনছারীকে  তৃতীয় বারের মত আবারও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির  দপ্তর সম্পাদক ড. আবদুস সোহবান গোলাপ গতকাল বুধবার স্বাক্ষরিত এক পত্রে  তাকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক পদে মনোনীত করেন। বাংলাদেশের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কৃতি সন্তান এড. কামরুজ্জমান আনছারী  পিতার  ব্যবসার  সুবাধে আখাউড়ায় বসবাস করায়  জীবনের প্রথমেRead More


আপনাদের প্রতি আমার আহবান

ধর্মীয় পোস্ট গুলোতে খুব কমই সাড়া পাওয়া যায়। মনে হচ্ছে, আমরা দিনকে দিন খুব বেশী আধুনিক হয়ে যাচ্ছি। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে, এই রঙিন দিনগুলো একদিন অতীত হয়ে যাবে। বাহারি কসমেটিকসে যত্ন নেওয়া আমার এই মসৃণ ত্বকেও একদিন ভাঁজ পরে যাবে। যৌবনের সমাপ্তিও খুব বেশী দূরে নয়, হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি জীবনের শেষ সীমান্তে। যেভাবে চলে গেলেন আমার বাপ-দাদারা। একটা সময় আসবে, যখন আমার অস্তিত্ব বলে এই পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট থাকবেনা। অথচ এই ক্ষণিকের সময়ের জন্য আমরা এই দুনিয়াটাকে কতইনা আপন করে নিয়েছি। বাড়ি,গাড়ী,টাকা,পয়সা,ব্যাংক ব্যাল্যান্সেরRead More


This site is protected by wp-copyrightpro.com