Main Menu

November, 2013

 

নবীনগরে ১৮দলীয় জোটের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

এস এ রুবেল // কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ১৮দলীয় জোটের উদ্দ্যোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সমবায় মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মলাই মিয়া, মাসুদুল ইসলাম মাসুদ, নাজমুল করিম, ওবায়দুল হকRead More


নবীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৫ নির্মাণ শ্রমিক আহত

এস এ রুবেল // নবীনগরে বিদ্যুৎ স্পৃট হয়ে ৫ নির্মাণ শ্রমিক আহত হয়েছে । আজ সোমবার সকালে কনিকাড়া (জুরাহাটি) গ্রামে এ ঘটনা ঘটে ।সুত্র জানায়, কনিকাড়া গ্রামের মৃত সুধন মিয়ার বাড়িতে নতুন ঘর নির্মাণে আজ সকাল থেকে ৫ জন শ্রমিক কাজ করছিল । সেই সময় বিদ্যুতের তারে ঘরের চালার সংস্পর্শে ৫ জন শ্রমিক আহত হন। আহতরা হলেন কনিকাড়া গ্রামের নাদিম মিয়া (৪২), রুহুল আমিন (২৫), দিন ইলাম (৩০), নুয়ারিত মিয়া (১৮) ও নিয়ামত পুর গ্রামের ইউসুফ মিয়া (৩৫) ।আহতদের মধ্যে রুহুল আমিন ও নুয়ারিত মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাপাতালে ভর্তিRead More


নাসিরনগরে বিএনপি ও বিজেপির বিক্ষোভ মিছিল

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জোট নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার  ও তত্বাবধায়ক সরকারে দাবীতে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপি ও বিজেপি পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। সকালে বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ও বিকালে বিজেপির কেন্দ্রীয় ভাইজ চেয়ারম্যান জেলা বিজেপির আহ্বায়ক নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টারের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি স্থানীয় কার্যালয়ে  ও বিজেপি উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় মিলিত হন। এক দফা এক দাবী হাসিনা তুই কবে   যাবি,এই মহুর্তে দরকারRead More


ফলোআপ : নাসিরনগরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে জে এস সি পরীক্ষার্থী খুন-নেপথ্যে জমি দখল

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর:  হাওড় অঞ্চলে জমি দখলকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে দু-দল গ্রামবাসী জেএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্র খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ২ঘটিকায় উপজেলা সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে মেদির হাওড়ে ৩৭৪ ও ৩১১ এস এ খতিয়ানের ৭৭ একর জায়গা নিয়ে শাহ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের পক্ষে সৈয়দ আবু এমাদ ও দাঁতমন্ডল গ্রামবাসীর মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সকাল ১২ঘটিকায় আবু এমাদ ও তার ভাই মাওলানা আসিক বিল্লার মরিদানেরRead More


কপাল পুড়েছে কসবা-আখাউড়ার এমপি শাহ আলমের আসছে নতুন মুখ আনিসুল হক

খ.ম.হারুনুর রশীদ ঢালী : গত নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন তারা এবারো দলের মনোনয়ন পাবেন, এটাই স্বাভাবিক। কারণ তার রয়েছে নির্বাচনের অভিজ্ঞতা। কিন্তু কপাল পুড়ছে কসবা-আখাউড়ার আওয়ামী লীগের বর্তমান এমপির বলে সারা কসবা-আখাউড়ায় মাঠে ময়দানে এই আলোচনার তুফান বয়ে বেড়াচ্ছে। পরিবারতন্ত্র, দুর্নীতি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোন্দলসহ বিতর্কিত হওয়ায় দলের টিকিট তার প্রায় অনিশ্চিত।দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে ৩০০ আসনে কয়েক দফা সরকারি ও বেসরকারি জরিপ, তৃণমূলের মতামত গ্রহণ এবং দলীয় মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়ার কাজ শেষ করেছে মক্ষতাসীন আওয়ামী লীগ। চলছে আগামী নির্বাচনের প্রার্থী নির্বাচনের কাজ।বিতর্কিতদের জায়গায়Read More


মুরাদনগর ডালপা গ্রামের দুই শিক্ষকের কান্ড : জাহের মিয়া জমির দলিল নিয়ে নানা প্রশ্ন?

বিশেষ প্রতিনিধি সরেজমিন থেকে ফিরে খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ কুমিল্লা জেলার মুরাদনগর থানার আন্দিকোট ইউপির ডালপা গ্রামের দুই শিক্ষকের কান্ড নিয়ে তুলকালাম ভূতের কান্ড সৃষ্টি হয়েছে। আন্দিকোট ইউপির ডালপা গ্রামের পিতা মৃত আলহাজ্ব ছোবান মিয়ার দুই পুত্র  শিক্ষক মো.নজরুল ইসলাম ও শিক্ষক মো.আবুল কালাম আজাদ টাকার প্রয়োজনে ৯৫শতক জমি বিক্রি করে, চুক্তি নামায় স্বাক্ষীগণের সামনে স্বাক্ষর করে নগদ ১ লাখ ৯০ হাজার টাকা গ্রহণ করে সাবদলিল না দেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে। আন্দিকোট ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত ভাবে বিচার চেয়ে ও চেয়ারম্যানের নোটিশের ডাকে সারা দেননি বিক্রিতা দুই শিক্ষক। অবশেষে ক্রয়দাতাRead More


মুরাদনগর ডালপা গ্রামের দুই শিক্ষকের কান্ড : জাহের মিয়া জমির দলিল নিয়ে নানা প্রশ্ন?

বিশেষ প্রতিনিধি সরেজমিন থেকে ফিরে খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ কুমিল্লা জেলার মুরাদনগর থানার আন্দিকোট ইউপির ডালপা গ্রামের দুই শিক্ষকের কান্ড নিয়ে তুলকালাম ভূতের কান্ড সৃষ্টি হয়েছে। আন্দিকোট ইউপির ডালপা গ্রামের পিতা মৃত আলহাজ্ব ছোবান মিয়ার দুই পুত্র  শিক্ষক মো.নজরুল ইসলাম ও শিক্ষক মো.আবুল কালাম আজাদ টাকার প্রয়োজনে ৯৫শতক জমি বিক্রি করে, চুক্তি নামায় স্বাক্ষীগণের সামনে স্বাক্ষর করে নগদ ১ লাখ ৯০ হাজার টাকা গ্রহণ করে সাবদলিল না দেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে। আন্দিকোট ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত ভাবে বিচার চেয়ে ও চেয়ারম্যানের নোটিশের ডাকে সারা দেননি বিক্রিতা দুই শিক্ষক। অবশেষে ক্রয়দাতাRead More


হাতাহাতি-বহিষ্কারে বিএনএফ’র যাত্রা শুরু

ডেস্ক ২৪:নিবন্ধন পাওয়ার পর হাতাহাতি আর বহিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রথম সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দলটির নিবন্ধন-পরবর্তী পরিচিতিমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পদবি ও নাম ঘোষণা নিয়ে বিএনফের নেতাদের মধ্যে হাতাহাতির পর কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে বিএনএফ’র সভাপতি আবুল কালাম আজাদ দলের নেতাদের নাম, পদবি ও পরিচিতি ঘোষণা করতে থাকেন। ওই সময় অনুষ্ঠানে উপস্থিত যুগ্ম আহ্বায়ক ও কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসের নাম ঘোষণা না করায় তিনিRead More


নবীনগরে ডায়রিয়ার প্রকট ১ সপ্তাহে শতাধিক রোগী, স্যালাইন সংকট

প্রতিনিধি: গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডায়রিয়া প্রকট আকার ধারণ করেছে। আবহাওয়া পরিবর্তনের কারনে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয় চিকিৎসকরা মনে করছেন। তবে শিশুরাই এই রোগে অধিক বেশি আক্রান্ত হচ্ছে। গতকাল শনিবার পর্যন্ত এক সপ্তাহে  প্রায় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, উপজেলা সদর হাসাপালে স্যালাইনসহ বিভিন্ন ওষুধ নেই। তাই বাধ্য হয়ে রোগীর স্বজনরা অধিক দামে বাহির হইতে ওষুধ কিনছেন। এর ফলে দরিদ্র রোগীরা চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলা সদর হাসপালের ইউএইচও মোঃ সাদেক মিয়া জানান, খাবার স্যালাইনের সমস্যাRead More


সদর হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে শ্বশুর বাড়ির লোকদের পলায়ন

শমীম উন বাছির: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়। তবে গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম রুমা আক্তার-(১৮)। তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড়াবাড়ি গ্রামের হান্নান মিয়ার মেয়ে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন বলেন, গত ৮ মাস আগে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড়াবাড়ি গ্রামের হান্নান মিয়ার মেয়ে রুমার সাথে মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের ভূঁইয়া বাড়ির হারিছ ভূঁইয়ার সৌদি প্রবাসী ছেলে সোহাগ ভূঁইয়ার সাথে বিয়েRead More


This site is protected by wp-copyrightpro.com