November, 2013
ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ। একজন গুলিবিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি ও আটক নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল ৫ টায় শহরের রেল গেইট সংলগ্ন জেলা পরিষদের মার্কেটের সামনে থেকে ১৮ দলের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি টিএ রোড এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শহরের মাদরাসা রোডRead More
বিএনপি সংবিধান ছাড়া নির্বাচন করতে চায় -কসবায় আওয়ামীলীগের বর্ধিত সভায়-এড.শাহ আলম এমপি
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজ (৯ নভেম্বর)শনিবার সকাল ১১টায় কসবা উপজেলা মিলনায়তনে এক বর্ধিত সভার আয়োজন করেন।কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপত্বি করেন ব্রাহ্মণবাড়িয়া -৪ কসবা-আখাউড়া উপজেলার সংসদ সদস্য ও কসবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.মোহাম্মদ শাহ আলম।সভায় বক্তব্য রাখেন সামছুল আলম মোল্লা,এম জি হাক্কানী, আব্দু রউফ রব্বান, হুমায়ন কবীর,লৎফুর রহমান,আবু ইউসুফ মিয়া, প্রমুখ। কসবা উপজেলা ১০ ইউপি ও পৌর সভা নিয়ে গঠিত কসবা উপজেলা আওয়ামীলীগ কমিটির সদস্য সহ উপদেষ্টা সদস্যরাও উপস্থিতRead More
সরাইলে দূর্ধর্ষ চার ডাকাত গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :সরাইলে দূর্ধর্ষ চার সড়ক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিভিন্ন স্থানে স্থানীয় কিছু ডাকাত দীর্ঘদিন ধরে পরিবহনে নিয়মিত ডাকাতি করছে। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এস আই ) ইশতিয়াকের নেতৃত্বে পুলিশ গত বৃহস্পতিবার রাতে সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে অভিযান চালায়। এ সময় তারা সড়ক ডাকাত ফিরোজ মিয়ার পুত্র পাবেল (২২) ও জমির মিয়ার পুত্র হেলাল (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ওই দুইRead More
নাসিরনগরে প্রায় চারঁশতাদিক লোক নিয়ে সায়েম চেয়ারম্যানের বিএনপিতে যোগদান ।
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগরঃÑব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান এম এ সায়েম শুক্রবার রাতে প্রায় চারশতাধিক লোক নিয়ে বিএনপিতে যোগদান করেছেন ।জানা গেছে ব্রাহ্মনবাড়িয়া ১ আসন, নাসির নগরের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোঃ সায়েদুল হকের ভাতিজা পূর্বভাগ ইউনিযনের চেয়ারম্যান এম এ সায়েম তার চাচার সাথে বনি বনা না থাকার কারনে মনের হ্মোভে বিএনপিতে যোগদানকরেছে ।নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ একরামুজ্জামানের হাত ধরে তার বাসভবনে নাসিরনগরে বিএনপিতে যোগদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতিRead More
সরাইলে দুই কেজি গাঁজাসহ তিন জন আটক
মোহাম্মদ মাসুদ: সরাইলে দুই কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার পুটিয়া ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে পুটিয়া ব্রীজের নীচ থেকে নৌকায় করে তিন মাদক ব্যবসায়ী গাঁজা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপসহকারী পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে তারা স্কুল ব্যাগে করে পাচারের সময় হাতেনাতে তিন কেজি গাঁজা উদ্ধার করেন। তারা ধরন্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে অষ্টগ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আটককৃত তিন মাদকRead More
সরাইলে দুই কেজি গাঁজাসহ তিন জন আটক
মোহাম্মদ মাসুদ: সরাইলে দুই কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার পুটিয়া ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে পুটিয়া ব্রীজের নীচ থেকে নৌকায় করে তিন মাদক ব্যবসায়ী গাঁজা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপসহকারী পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে তারা স্কুল ব্যাগে করে পাচারের সময় হাতেনাতে তিন কেজি গাঁজা উদ্ধার করেন। তারা ধরন্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে অষ্টগ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আটককৃত তিন মাদকRead More
নাসিরনগরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবশেষে ফুঁসে উঠছে বিএনপির বিদ্রোহী গ্রুপ।
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগরঃ দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা বি এন পির বিদ্রোহী গ্রুপ ফুঁসে উঠতে শুরু করেছে বলে জানা যাচ্ছে ।গত ২০তারিখে যুব দলের সম্মেলনে বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতাদের নিয়ে সভাপতি সম্পাদকের কটুক্তিমুলক বক্তব্য দেওয়া ও ৬ তারিখে হরতাল মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গনে অন্যদের বক্তব্যের সুযোগ না দিয়ে ,সাধারন সম্পাদকের দেওয়া বক্তব্য কে কেন্দ্র করে বিদ্রোহীরা আরো কঠিন অবস্থানের দিকে যাচ্ছে বলে শোনা যাচ্ছে ।জানা গেছে ২০০৯ সালের ৭ ডিসেম্ভর গঠন করা হয় নাসিরনগর উপজেলা বিএনপির কমিটি ।সে দিন কমিটি থেকে বাদRead More
পুলিশের দায়ের করা মামলায় আবু আসিফ আহমেদসহ ১৬বিএনপি নের্তা-কর্মী হাইকোর্ট থেকে জামিন
প্রতিনিধি:বিএনিপিসহ ১৮ দলের ডাকে হরতালের দ্বিতীয় দিন গত ২৮ অক্টোবর সোমবার আশুগঞ্জ গোলচত্বরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু আসিফ আহমেদের মিছিলে নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলার তালিকাভুক্ত ২৪ আসামীর মধ্যে ১৬আসামী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। গত বৃহস্পতিবার মহামন্য হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ থেকে স্থায়ী জামিন পেয়েছেন তারা। যারা জামিন দিয়েছেন তারা হলো উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আবু আসিফ আহমেদ , বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী, কবির মিয়া, মজিবুর রহমান সরকার, ডাক্তার তাজুল ইসলাম, মানিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তফসিরুল আলম তুষার, নূরুল আলম, সাবেক উপজেলা ছাত্রদলেরRead More



















