Main Menu

September, 2013

 

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র ও ইমলামী-মূলবোধ রক্ষায় ধানের শীষে ভোট দিন: হারুন-আল-রশীদ

গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্জ্ব এডঃ হারুন-আল-রশীদ তার নিজ বাসভবন থেকে নাটাই উঃ গনসংযোগের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় জেলা ছাত্র দলের, যুবদলের ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী প্রায় ৩ শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রা সহ তারঁ সঙ্গে উক্ত গন-সংযোগে অংশ নেয়। তাছাড়াও জেলা বিএনপি’র সহ সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর মোবারক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তাহার চোধুরী, সদর থানাRead More


বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিল থেকে মো. জিল্লু মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের ঈদগাহ’র পাশের হালুদা বিল থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। নিহত জিল্লু পূর্বকালাছড়া গ্রামের লাল চান মিয়ার পুত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বকালাছড়া গ্রামের লাল চান মিয়ার ছেলে জিল্লু গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে নিখোঁজ হয়। ওইদিন রাতে পরিচিতরা ডেকে নেওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। অন্য একটি সূত্র জানায়, মাদক পরিবহনের সময় বুধবার রাতে আইনশৃংখলা বাহিনীর ধাওয়া খায় জিল্লুসহ কয়েকজন। জিল্লু মিয়ারRead More


ভারতীয় গাঁজাবাহী ট্রাকসহ দুইজন গ্রেফতার

  প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় গাঁজাবাহী ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র রুহুল আমিন ওরফে রুবেল (৩০) ও বগুড়া সদর উপজেলার কালিবালা গ্রামের মো. হৈবর মিয়ার পুত্র মো. রকি (২০)। এসময় তাদের জিম্মা থেকে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ গাঁজাবাহী এশটি ট্রাক জব্দ করা হয়।সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল শুক্রবার বেলা ১১টারRead More


আখাউড়ায় দিনে দপুরে ছিনতাই !

প্রতিনিধি ঃ আখাউড়া পৌর এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  শুক্রবার দুপুরে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ট্রাক চালক আব্দুর রহিম জানান, তিনি চট্টগ্রাম থেকে ট্রাক ভর্তি ভূষিমাল নিয়ে আখাউড়া পৌরশহরের বড় বাজারের ব্যবসায়ী মো. সুমন মিয়ার কাছে আসেন। শুক্রবার দুপুর ২টার দিকে পণ্য আনলোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাওয়ার সময় ট্রাকটি দেবগ্রামের দু’তলা মসজিদের কাছাকাছি যাওয়ার পর একটি কালো রংঙের পালসার মোটর সাইকেলে করে অজ্ঞাত তিন যুবক আমার গাড়ির গতিরোধ করে। এ সময় দু’যুবক গাড়ির দুই দিক থেকে একজন আমার মাথায় পিস্তল ও অন্যজন ছুরি ঠেকিয়েRead More


নবীনগর উপজেলা প্রেসক্লাবে ইউএনওর সংবর্ধনা

এস এ রুবেল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও আ.ন.ম নাজিম উদ্দীনের বিদায় ও নবাগত ইউএনওর আবু শাহেদ চৌধুরী কে  উপজেলা প্রেকাবের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। ক্লাব সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীনগর থানার ওসি মো: আবু জাফর, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী সাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শাহন, অত্র কাবের সেক্রেটারী রেজাউল করিম বাবুল, সহ সভাপতি উয়াজেদ উল্লাহ জসিম, সাংগঠনিক সম্পাদক খান জাহান আলী চৌধুরী, অর্থ সম্পাদক ইদন খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম.জসিম উদ্দিন। সভাRead More


সন্ত্রাসী ছেলের হাতে গুরুতর আহত বৃদ্ধ বাবা ও মা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের উত্তরপাড়ায় সন্ত্রাসী ছেলের হামলায গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ বাবা ও মা। গতকাল বৃহস্প্রতিবার আনুমানিক রাত ৮টার দিকে বাদীর নিজ বাড়ীর মধ্যে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এলাকাবাসী সুত্রে জানা যায়, নুরুল ইসলাম মিয়ার (৭০) এক জন হত দারিদ্র কৃষক। তার পাচঁ ছেলের মধ্যে দুই ছেলে খলিল মিয়া ও আলাউদ্দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ক্রিমিনাল, পর সম্পদলোভী ও টাকা আত্ব সাৎকারী। তারা বাবা ও মায়ের কোন কথা বার্তা শুনে না। তারা বাবার সম্পত্তি লিখে নেওয়ারRead More


নাসিরনগরের বিভিন্ন তহশিল অফিসে ঘুষ দুর্নীতির আখড়া

মোঃ আব্দুল হান্নান: ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন তহশিল অফিস গুলো এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। নামজারী জমা খারীজ খাজনার চেক বিভিন্ন আরও আর এমন কি যে কোন হ্মেত্রে মোটা অংকের টাকা ছাড়া কাজ হয়না বলে জানা গেছে। উপজেলার সাধারণ মানুষ এ সমস্ত অফিসে গিয়ে হয়রানী ও প্রতারনার স্বীকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্ত ভোগিরা জানান, নামজারী জমা খারিজের কোন কোন হ্মেত্রে পাচ, দশ, বিশ হাজার টাকাও গুনতে হয়। অর্পিত সম্পত্তি রিপোর্টের জন্য ৩০ হইতে ৫০ হাজার টাকা দাবী করছে সংশ্লিষ্ট তহশিলদাররা। কোন কোন ক্ষেত্রে টাকা নিয়েও কাজ করছেRead More


অবিলম্বে জেলা বিএনপি ও ছাত্রদলের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার কর.. জেলা ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা জয়ন্ত চক্রবর্তীসহ সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইঞ্জিঃ খালেদ হোসেন মাহমুদ শ্যামল এর বাস ভবনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আখন্দ এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, বর্তমান স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের এজেন্ট শিক্ষাগত যোগত্য হীন সমাজের নানা অপকর্মের হোতা ও নানা অপকর্মেরRead More


নাসিরনগরে অর্ধলক্ষ টাকার কারেন্টজাল জদ্ধ

. প্রতিনিধি : বৃহস্পতিবার নাসির নগর উপজেলার বিল উত্তরবাল্লা, জল মহলে বিশেষ অভিযান চালিয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসি ,উপজেলা ভারপ্রাপ্ত  মৎস কর্মকর্তা  মোঃ ছায়েদুর রহমান ,উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম,থানা পুলিশের সহযোগিতায় ৮০ টি অবৈধ কারেন্টজাল উদ্ধার করে। যার  আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা । পরে উদ্বারকৃত কারেন্টজাল গুলো উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সামিহা ফেরদৌসি, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সুজিতকুমার চক্রবর্তী ,সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান,প্রভাষক মাইন উদ্দিন শান্ত ,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে  জালগুলো অগ্নিদগ্ধ করা হয় ।


বিদেশী মদসহ ৩ ভূয়া সাংবাদিক গ্রেফতার

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার চান্দি গ্রাম থেকে সাংবাদিক পরিচয় দানকারী ৩ ভূয়া সাংবাদিককে ২০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রাম থেকে শহরে আসার পথে গ্রামবাসী সাংবাদিক পরিচয় দানকারী ৩ যুবককে মদসহ আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরা হলো পৌর এলাকার ফুলবাড়িয়া মহলার রিপন মিয়া (৩৫), এমরান মিয়া (৩০) এবং মনির হোসেন (২৫)। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার পরিচয় দিয়ে এরা দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য বহন করে এনেRead More


This site is protected by wp-copyrightpro.com