Main Menu

September, 2013

 

আশুগঞ্জের ট্রাক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার ॥ সার সরবরাহ শুরু

প্রতিনিধি : কিশোরগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় প্রশাসনের সাথে ট্রাক মালিক-শ্রমিকদের আলোচনা সভায় পুলিশী হয়রানি বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ধর্মঘট প্রত্যাহারের ফলে গতকাল শনিবার সকাল থেকে সড়ক পথে ৮ জেলায় সার সরবরাহ শুরু করে শ্রমিকরা।শ্রমিকরা জানান, আশুগঞ্জ সার কারখানা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, সুনামগঞ্জ,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় সার সরবরাহ করা হয়। পরিবহনকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব, কালিকা প্রসাদ, কুলিয়ারচরেরRead More


কসবায় চট্টলা এক্সপ্রেস থেকে ভারতীয় জিরা ও কিসমিস আটক

প্রতিনিধি : শনিবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলষ্টেশনে ঢাকাগামী আন্তঃনগর চট্রলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমান ১৮শত কেজি জিরা, ৪৬কেজি কিসমিস জব্দ করেন বাংলাদেশ বর্ডারগার্ড কসবা সীমান্ত বিজিবি সদস্যরা। এই ভ্রাম্যমান আদালত কর্তৃক পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান ও কসবা সহকারী কমিশনার ভূমি আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম ।


সরাইলে ফাঁসিতে ঝুলে তরুণীর আত্মহত্যা

মোহাম্মদ মাসুদ ,সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফাঁসিতে ঝুলে এক তরুণী আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণী ধর্মতীর্থ গ্রামের আকরম আলীর দ্বিতীয় মেয়ে রাফিয়া আক্তার (২০)। এলাকাবাসী ও পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ৫ মেয়ে ২ ছেলে নিয়ে সংসার। নিহত রাফিয়া ৫ বোনদের মধ্যে দ্বিতীয় । নিহত তরুণীর বাবা আকরম আলী  কৃষি কাজ করেন। , রাফিয়া গত মাস দুয়েক যাবৎ অস্বাভাবিক আচরণ করছিল। ।  টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি। শনিবার সকালে নিহত তরুণী বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।Read More


নাসিরনগর বিএনপিতে চরম গৃহদাহ ও অন্তঃকোন্দল

প্রতিনিধিঃ গৃহদাহ, অসন্তোষ, আর চরম অন্তঃকোন্দলে ভরা নাসিরনগর উপজেলা বি,এন,পি। আওয়ামীলীগ ও অন্যান্য দলের  তুলনায় নাসিরনগরে বিএনপি অনেক শক্তিশালী সত্য।কিন্তু ৭১এর পর নাসিরনগরে একাধিকবার জাতীয় পার্টি ও আওয়ামীলীগ নিবার্চিত হলেও এখনো নির্বাচিত  হতে পারেনি বিএনপি ।আগামী জাতীয় নির্বাচনের হাওয়া সারা বাংলাদেশে বিএনপি মুখী হলেও নাসিরনগর আসন  নিয়ে সন্দিহান বিএনপি নেতা কর্মীরা ।এ আসন থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আর ,এ ,কে সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক, একাধিক শিল্প প্রতিষ্টানের মালিক আলহাজ্ব এস এ কে একরামুজ্জামান (সুখন)।বিগত নির্বাচনে ও তিনি বি এন পিRead More


নির্বাচনে অংশগ্রহণ করা না করা বড় কথা নয় সবার আগে প্রয়োজন দেশ রক্ষা করা : ইঞ্জিঃ শ্যামল

দেশের মধ্যে যে দুর্নীতি, নৈরাজ্য আর অস্থিরতা বিরাজ করছে তা প্রতিহত করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা বড় কথা নয়। সবার আগে প্রয়োজন দেশ রা করা। তারা যে মিথ্যা স্বপ্ন দেখিয়ে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্রের নির্বাচন করতে চাচ্ছে তার জন্য চোখ খোলা রাখুন। বিগত পাঁচটি বছর দেখেছেন প্রতিহিংসা পরায়ন হয়ে পিলখানায় দেশের সূর্য সৈনিকদের হত্যা দিয়ে যারা মতার যাত্রা শুরু করেছে, অর্থের লোভে যারা পদ্মা সেতু, ডেসটিনি, হলমার্ক, শেয়ার বাজার, কুইক রেন্টাল এর নামে কোটি কোটি টাকা লুট করেছে আর শেষ প্রান্তে এসে সহজ সরল আলেম ওলামাদের পাখির মতRead More


ট্রাফিক পুলিশের চাদাঁবাজির প্রতিবাদে আশুগঞ্জ সার কারখানা থেকে ৮জেলায় সার সরবরাহ বন্ধ

প্রতিনিধি॥ কিশোরগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন হাইওয়েতে ট্রাফিক পুলিশের চাদাঁবাজির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে শুক্রবার দুপুর ১২টা থেকে ৮জেলায় সার সরবরাহ বন্ধ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন। এতে করে কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিলা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলায় ৭৭৪ জন ডিলারের মধ্যে সার সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন আশুগঞ্জ সার কারখানা থেকে প্রায় ১৫’শ মেট্রিক টন ইউরিয়া সার কমান্ড এরিয়াভুক্ত বিভিন্ন জেলায় সার সরবরাহ করা হয়। সার সরবরাহ বন্ধ থাকায় ৮ জেলায় সার সংকটের আশংকা করছে সার ব্যবসায়ীরা। সার সরবরাহ বন্ধ থাকায় কারখানার প্রধানRead More


কসবায় পিরানহা উদ্ধার

প্রতিনিধি : শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১১শ’ কেজি পিরানহা মাছ উদ্ধার করেছে বিজিবি। পরে এগুলো মাটিতে পুতে ফেলা হয়। আখাউড়ার কর্ণেল বাজার সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার করিমুল হক জানান, ভারতে পাচারকালে কসবার মজলিশপুর সীমান্ত থেকে মাছগুলো আটক করা হয়। একটি মিনি ট্রাকে করে মাছ ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।


ফেলানী হত্যার আসামি বেকসুর খালাস

২৪ ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যার মামলায় অভিযুক্ত সীমান্তরক্ষীকে নির্দোষ বলে রায় দিয়েছে বাহিনীর নিজস্ব আদালত।এ রায়ের পর মুক্তি দেওয়া হয়েছে বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল অমিয় ঘোষকে। শুক্রবার দুপুরে এ রায় ঘোষণা করেছেন আদালত।বিএসএফের সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে। তবে বাহিনীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।সেনাবাহিনীর কোর্টমার্শালের সমতূল বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট বৃহস্পতিবার বিচার শেষ করে।এ রায়টি চূড়ান্ত ছাড়পত্রের জন্য বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো হবে।অগাস্টের ১৩ তারিখ থেকে ফেলানী হত্যা মামলার বিচার চলছিল ভারতের কোচবিহার জেলায় সোনারি বিএসএফRead More


দুবাইয়ে নিহত ৪ বাংলাদেশির লাশ হস্তান্তর

২৪ডেস্ক: দুবাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ছয় বাংলাদেশির মধ্যে চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই দু’জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শুক্রবার যাদের লাশ হস্তান্তর করা হয় তারা হলেন, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মুসলেম বেপারীর ছেলে মিজানুর রহমান (৩০), শরীয়তপুর জেলার গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার (৪০), আব্দুল হামিদ শেখের ছেলে জাকির শেখ (৩২), হোসেন দেওয়ানের ছেলে আলী আকবর (২৭)। শুক্রবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ড. মো.Read More


ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

সুমন নুর: সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ের কিংবদন্তী সঙ্গীত সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪১তম মৃত্যুবার্ষিকী  আজ (শুক্রবার) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করবেন ব্রাহ্মণবাড়িয়ার সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ঠ লেখক র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক।


This site is protected by wp-copyrightpro.com