September, 2013
কসবায় মাদক নিয়ে ইউপি সদস্যসহ দুইজন আটক
কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ৫নং কুটি ইউপির ২নং ওয়ার্ডের সদস্য ওবাইদুল সহ স্বপন নামে দুইজনকে বিপুল পরিমান ভারতয়ি মদ নিয়ে কসবা থানা পুলিশ আটককরেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায কুটি চৌমুহনী এলাকা থেকে ভারতীয় ৯৩বোতল বিভিন্ন জাতের মদ সহ দুইজনকে গ্রেফতার করেছে। কসবা থানা অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদারের নির্দেশে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ তদন্ত মো.মফিজুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক আহাদুল ইসলাম,মুজিবুররহমান,এএসআই মো.ফারুক হোসেন গোপন সংবাদের ভিওিতে ৯৩ বোতল সহ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের নাম কুটি ইউপি ২নং ওয়ার্ডের সদস্য ওবাইদুল(৩৭) পিতা-মৃত্য-আঃ হকRead More
ড্রোন মোতায়েনের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই : ভারতীয় হাইকমিশনার
প্রতিনিধি : বুধবার সকালে আখাউড়া স্থল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন। এসময় তার সাথে ছিলেন ঢাকাস্থ হাই কমিশনের কাউন্সিলর চন্দ্রিমা রায়, ফার্স্ট সেক্রেটারী বিজয় সিলভার্স ও বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো: মোয়াজ্জউদ্দিন আহমেদ। বেলা এগারটায় তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড় বন্দরে আসেন। এসময় তিনি স্থল শুল্ক বিভাগের সহকারী কমিশনার সহিদুল ইসলাম, বন্দর সুপারিনটেনডেন্ট আব্দূল হামিদসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মিলিত হন। পরে তিনি বন্দরের অবকাঠমো গত বিভিন্ন দিক পর্যবেণ করেন। পরে তিনি ত্রিপুরায় যান। সেখানে তিনি নির্মাণাধীন আগরতলা স্থল বন্দরের ইমিগ্রেশন ভবনের কাজের অগ্রগতি দেখবেনRead More
ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ায় মাইক্রোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় বিল্লাল মিয়া (২৮) নামে এক মাইক্রোবাস চালকে পিটিয়ে হত্যা করা হত্যার অভিযোগ উঠেছে।বুধবার ভোরে কাজীপাড়া ধোপাবাড়ির মোড়ে এ গণপিটুনির ঘটনা ঘটে।পরে সকাল ১০টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান।ঘটনার পর সকাল সাড়ে ১১টায় কাজীপাড়া এলাকাবাসী শহরের টি.এ রোড, ব্রাহ্মণবাড়িয়ার পৌরভবন ও থানার সামনে বিক্ষোভ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।নিহত বিল্লাল কাজীপাড়া মহল্লার কুদ্দুছ মিয়ার ছেলে।নিহতের পরিবারের দাবি, মাইক্রোবাসের ভাড়া চাওয়ায় তাকে মারধর করা হয়েছে। পরে এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য চুরির নাটক সাজানো হয়েছে।এলাকাবাসী জানান, কাজীপাড়া ধোপাবাড়ির মোড়েরRead More
চেম্বার এন্ড কমার্স এর নব নিযুক্ত সভাপতি তানজিল আহমেদ এবং সহ- সভাপতি আল মামুন
গত ১-৯-১৩ তারিখে বেলা ১১ টায় মসজিদ রোডস্থ চেম্বার ভবনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। চেম্বার সভাপতি ইলিয়াছ খানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিভিন্ন অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপরই তানজিল আহমেদকে সভাপতি মনোনীত করা হয়। সিনিয়র সহ সভাপতি আশরাফুল আলম মাহফুজকে প্রথমে সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলে সমিতির কর্মকর্তারা জানান। তিনি তাতে রাজী না হওয়ায় তানজিলকে এই দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে অদ্য ১০-৯-১৩ তারিখে চেম্বার ভবনে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সবায় পূর্ববতী সিদ্ধান্ত বহাল রাখা হয় এবং সহRead More
টর্নেডো দূর্গত এলাকায় গৃহ হস্তান্তর করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেন মজিনা
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার টর্নেডো দূর্গত এলাকার হতদরিদ্র ৫৯ টি পরিবারকে বিনামূল্যে দুর্যোগ সহনশীল ঘর বনিয়ে দিয়েছে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ । ১০ সেপ্টেম্বর সংস্থাটি সুলতানপুর ইউনিয়নের পাতির হাতা গ্রামে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেন মজিনা ফিতা কেটে গৃহ মালিকদের প্রতীকি চাবী হস্তান্তর করেন।এসময় তাহার সাথে উপস্থিত ছিলেন তাহার স্ত্রী গ্রেস মজিনা, ব্রাহ্মণবাড়ীয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ সাল্লাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল ইসলাম, সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজুর রহমান, সংস্থার প্রাধান নির্বাহীRead More
খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষ্যে বুধবার বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষ্যে বুধবার বাদ মাগরিব মৌলভীপাড়াস্থ জেলা বিএনপির সভাপতির বাসভবন প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভাকে সফল ও সার্থক করার জন্য জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন।(প্রেস বিজ্ঞপ্তি)
সুষ্ঠু নির্বাচনের জন্য বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা প্রয়োজন
প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাস্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা খুবই প্রয়োজন। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি আমার পরামর্শ গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদেরকেই অবাধ সুষ্ঠু নিরপে নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে। মঙ্গলবার বেলা তিনটায় আখাউড়া স্থল বন্দর পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বারাব ওবাবা সময় সময়ই ইন্দো-প্যাসিফিক বাণ্যিজ্যিক রাস্তার কথা বলে থাকেন। ওবামা মনে করেন উনিবিংশ শতাব্দীতে এই অঞ্চলটি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও সাউথ ইস্ট এশিয়ার বাণিজ্যের একটি বড় জায়গা হবে। এই বাণিজ্যিকRead More
জেলা বিএনপির প্রতিনিধি দলের সাথে আমেরিকার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
প্রতিবেদক : আমেরিকার রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজিনা কর্তৃক পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টায় জেলা সার্কিট হাউজে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল আমেরিকার রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজিনার সাথে সাক্ষাত করেন। প্রতিনিধি দলে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি বিগত উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সহ সভাপতি জিল্লুরRead More
নবীনগরে সন্ত্রাসী হামলায় সংখ্যালঘু ব্যবসায়ী আহত, ৬৭ হাজার টাকা লুটের অভিযোগ !
প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের একজন সংখ্যালঘু কাপড় ব্যবসায়ী সোমবার রাতে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার চারজনকে আসামী করে নবীনগর থানায় মামলা হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নবীনগর বাজারের লিল মিয়া টাওয়ারের হীরালালা বস্ত্রালয়ের মালিক শ্রীরামপুর গ্রামের পরিমল দাস (৪৫) সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ওইসময় রাত আনুমানিক ৮টার দিকে শ্রীরামপুর কাঠ বাগানের কাছে এসে পৌঁছলে একই গ্রামের মুজিবুর রহমানের নেতৃত্বে ৪/৫ জনের একটি সশস্ত্র দল তার উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তার কাছ থেকেRead More
আশুগঞ্জে আর্ন্তজাতিক নৌ-বন্দর ও সার কারখানা পরিদর্শন করলেন ড্যান ডব্লিউ মজিনা
প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সেমাবার সকালে আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌ-বন্দর ও আশুগঞ্জ সারকারখানা পরিদর্শন করেছেন।এ সময় তার সাথে মার্কিন রাস্ট্রদূতের স্ত্রী গ্রেস মজিনা, দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা এন্ডি এম কটন,লুবাইন মাসুম, বিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আলম ,পরিচালক কারিগরি মোঃ সাজ্জাদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ ছাল্লাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও সহকারি পুলিশ সুপার মোঃ শাহ আলম বাকাউলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আশুগঞ্জ উপজেলা চেয়াম্যান মো. আনিছুর রহমান আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌ-বন্দর ও আশুগঞ্জ সারকাখানা ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদRead More



















