September, 2013
ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনের সীমানা নির্ধারণে রুল
ডেস্ক ২৪: ব্রাহ্মণবাড়ীয়া-৫ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নকে কেনো অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট শুনানী শেষে এ রুল জারি করেন। রুলে আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে জবাব দিতে বলা হয়। আদালতে রিট পিটিশনারের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী। এর আগে গত ২৫ আগস্ট ব্রাহ্মণবাড়ীয়া-৫ সংসদীয় আসনের সীমানা নির্ধারণের গেজেটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন নবীনগর উপজেলার সাবেক সংসদ সদস্যRead More
সরাইলে পাগলা কুকুর আতঙ্ক শিশু শিক্ষার্থী ও গবাদী পশু সহ আহত- ২২
সরাইল প্রতিনিধিঃ সরাইলের সর্বত্র বিরাজ করছে পাগলা কুকুর আতঙ্ক। মানুষের পাশাপাশি কুকুরের আক্রমন থেকে রক্ষা পাচ্ছে না গবাদী পশু। গত এক সপ্তাহে উপজেলা সদরে দুই শিশু শিক্ষার্থীসহ ১২ ব্যক্তি ও ১০টি গবাদী পশুকে কামড়িয়ে গুরুতর আহত করেছে পাগলা কুকুর। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, সম্প্রতি উপজেলা সদরে মালিক বিহীন কুকুরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজার সহ আশপাশের বিভিন্ন সড়কে দল বেঁধে ঘুরে কুকুর। মানুষ ও পশু দেখা মাত্র ঘেউ ঘেউ করে চতুর্দিকে আক্রমন করে বসে। না কামড়িয়ে তাদের নিস্তার নেই। দিনের চেয়ে রাতে এদের বিচরন বেশী। কুকুরের আক্রমনের শিকার হচ্ছেRead More
কর্ণফূলী মেইল ট্রেন থেকে ৩৪০ কেজি জিরা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে কর্ণফুলী মেইল ট্রেনে অভিযান চালিয়ে ৩৪০ কেজি জিরা উদ্ধার করেছে বিজিবি ট্রানজিট ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮ টায় এ উদ্ধার অভিযান চালনা করা হয়।
নৌকাবাইচকে কেন্দ্র করে সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর-আহত ৩০
প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা বাইচকে কেন্দ্র দু’দফা সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এসময় কমপক্ষে পাঁচটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা। বৃহষ্পতিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বোল্লা গ্রামের আবদুল আজিজ ও আবদুল জলিলের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার বোল্লা গ্রামে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগীতায় তৃতীয় স্থানে অবস্থানকারী আব্দুল হামিদের নৌকার মাঝি আবদুল আজিজের নেতৃত্বে প্রথম স্থান অধিকারী আবদুল জলিলের লোকজনকে মারধর করে। এরই জেরে বৃহষ্পতিবার সকালে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। টানা প্রায় এক ঘন্টাব্যাপী সংঘর্ষেRead More
বিজয়নগরে আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধায় স্থানীয় সাংসদের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুর রহিম রহম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.তানভীর ভূঞা, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাজি আবদুল খালেক,যুগ্ম-সম্পাদক ওয়াহেদুজ্জামান মেম্বার,সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া।
স্বেচ্ছাসেবক লীগের হরতাল বিরোধী মিছিল
প্রতিবেদক ঃ হরতালের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ শহরে হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জনগন এই হরতাল প্রত্যাখান করেছে। কাদের মোল্লার ফাসির রায়ে জনগন স্বস্থির নি:স্বাস ফেলেছে।
কসবা পৌর যুবলীগের সম্মেলন-২০১৩, সভাপতি দুলাল ও সাধারণ সম্পাদক রতন
প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কসবা পৌরসভা ২০১৩ইং সম্মেলন বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কসবা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো.নিজাম উদ্দিন সরকার ধনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, জেলা যুবলীগের নেতা মো.ছায়েম,কসবা পৌর আওয়াশীলীগের সভাপতি আব্দু রউফ রব্বান,সাধারণ সম্প৪াদক মো.হুমায়ন কবীর,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল,সাধারণ সম্পাদক পলাশ প্রমুখ। বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনির,আব্দুল্লা,লিমন,কাজী মানিক প্রমুখ।সম্মেলন উদ্বোধন করেন কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমRead More
জাপান সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আধুনিক পৌরসভা গঠনে সকলের সহযোগিতা চাই..পৌর মেয়র
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৃথিবীর সর্ব উন্নত দেশ জাপান সফর করে আধুনিক শহর গঠন ও পরিচালন সম্পর্কে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। মেয়র গতকাল সকালে দক্ষিণ পৈরতলায় রাস্তা নির্মান কাজের উদ্বধোন কালে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতে উপরক্ত কথা বলেন। বক্তব্য তিনি আরো বলেন জাপানিরা সৎ, পরিশ্রমী ও সচেতন জাতি। এ গুনগুলোর কারনে তারা যুদ্ধ বিদ্ধস্ত একটি দেশ হওয়া সত্তেও খুব অল্প সময়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাড়িয়েছে। জাপান আজ বিশ্বেরে অন্যতম অর্থনৈতিক শক্তি।Read More
রেললাইনের জমি অধিগ্রহন বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
প্রতিনিধি : আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প বাস্তবায়নে আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের জমি অধিগ্রহন বন্ধ করতে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খুরশিদ শাহরিয়রের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এই স্বারক লিপি দেন। স্মারক লিপিতে কয়েক শতাধিক গ্রামবাসী স্বাক্ষর করেন। স্মারক লিপিতে বলা হয়, প্রকল্পটির নাম দেওয়া হয়েছে আখাউড়া-গঙ্গাসাগর-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প। অথচ অদৃশ্য কারনে গঙ্গাসাগর এলাকা থেকে দুই কিলোমিটার দূরে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহনের চেষ্টা চলছে। এর আগে গঙ্গাসাগরের দিকে গঙ্গাসাগর-কর্ণেল বাজার সড়কের পাশ দিয়ে রেললাইন নির্মাণRead More
স্যালাইন না পেয়ে…………!
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইলে কোন চিকিৎসা ছাড়া স্যালাইন চেয়ে না পেয়ে এক মহিলা স্বাস্থ্য কর্মীকে লাঞ্ছিত করেছে সবুজ মিয়া (১৮) নামের এক বখাটে। হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি ও দিয়েছে সে। বুধবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর বখাটের ভয়ে হাসপাতাল বন্ধ করে অন্যত্র চলে গেছে স্বাস্থ্য কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগী স্বাস্থ্য কর্মী দিলরুবা বেগম জানায়, বুধবার সকালে অন্যান্য রোগীদের সাথে জনৈক বৃদ্ধ মহিলা হাসপাতালে এসেই একটি স্যালাইন চান। স্যালাইন না থাকায় তিনি বাড়িতে চলে যান। দুপুর বারটায় শাহজাদাপুর গ্রামের বাসিন্ধা মুলকাছRead More



















