Main Menu

August, 2013

 

পৌরসভার উদ্যোগে অবৈধ দখলমুক্ত অভিযান শুরু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধ মার্কেট, ফুটপাতের দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। সোমবার পৌর এলাকার সুপার মার্কেট সংলগ্ন ৪টি অবৈধ স্থাপনা ও পৌর হকার্স মার্কেটে পৌরসভার ড্রেনের উপর নির্মিত ৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে ও পৌর সচিব মোঃ ইসহাক ভূইয়ার পরিচালনায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই অবৈধ দখলমুক্ত করার অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহ মোঃ নাসিম, মোঃ বাবর আলী, আলী আহসা কাউসার, আহসান উল্লাহ্ আহসান, ছাদেকুর রহমান শরীফ, রাহেলা ইসলাম,Read More


কসবায় ইভটিজিং এর দায়ে যুবকের ১৫দিনের জেল

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর এলাকাস্থ কসবা মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ইভিটিজিং করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০৯ ধারায় ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। সোমবার কসবা মহিলা মাদ্রাসার এক ছাত্রী বিদ্যালয়ে আসার পথে ফারুক নামে এক  যুবক কর্তৃক ইভটিজিংয়ের  শিকার হয় । ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০৯ধারায় অপরাধে অভিযুক্তে মো.ফারুক মিয়া(১৭) পিতা-আবুল হোসেন গ্রাম-কৃঞ্চপুর,কসবাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। 


মঙ্গলবার থেকে চলবে আখাউড়া-কুমিল্লা ও কুমিল্লা-ঢাকা পথের ডেমু ট্রেন, উদ্বোধন করবেন রেলমন্ত্রী

প্রতিবেদক : মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-কুমিল্লা ও কুমিল্লা-ঢাকা পথের ডেমু ট্রেনর। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক ট্রেনের উদ্বোধন করবেন। তবে আজ ট্রেনটি যাত্রী নিয়ে চলাচল করবেনা। আগামীকাল সকাল ছয়টায় ট্রেনটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর একটায় ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে নিয়মিত চলাচল করবে। ট্রেনটির উদ্বোধন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় আখাউড়া রেলওয়ে জংশনের ১নং প্লাট ফরমে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। রেলপথ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেনRead More


পুলিশের সামনেই দিনেদুপুরে বাদীকে ছুরিকাঘাত!

প্রতিবেদক : ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার বাদীকে দিনেদুপুরে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দু’টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা সবুজবাগ এলাকায় পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত সবুজবাগ এলাকার বাসিন্দা প্রবাস ফেরত এনায়েত হোসেনকে (৩৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ছিনতাইকারীরা এনায়েতের পেটে ও মাথায় ছয়টি ছুরিকাঘাত করেছে। প্রত্যক্ষদর্শী মেড্ডা এলাকার বাসিন্দা জয়নাল মিয়া জানান, সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সবুজবাগ এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত এনায়েতকে সবুজবাগ এলাকারRead More


ভ্রাম্যমান আদালতের অভিযান, বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ, জরিমানা আদায়

প্রতিবেদক : সোমবার শহরের কোর্টরোডস্থ তিনটি ফার্মেসি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই ঔষধালয়গুলোকে আর্থিক জরিমানা করা হয়। পরে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো পুড়িয়ে ফেলা হয়। আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের আদালত কোর্টরোডস্থ পাল ফার্মেসী, গ্রীণ ফামেসী এবং পদ্মা মেডিকেল হলে অভিযান চালায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফার্মেসীগুলোকে যথাক্রমে ২৫০০, ৫০০০ ও ২০০০ টাকা জরিমানা করা হয়। পরে  মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।


বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় ট্রলি চালক নিহত

প্রতিনিধি : বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটিকালিসীমা নামক স্থানে সোমবার সকালে সড়ক র্দূঘটনায় এক ট্রলি চালক নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাতে মালবাহী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক ট্রলি চালক বাহার উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়।বাহার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের ইদন মিয়ার ছেলে। হাইওয়ে পুলিশের ইসলামপুর ফাড়ির এসআই আবুল খায়ের জানান, ঘাতক গাড়িটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নারী তেঁতুল নয়, মর্যাদা ও মাতৃত্বের প্রতীক

                  সৃষ্টির ঊষালগ্ন থেকে সুন্দর, মায়াময় ও শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণে নারীর অবদান অনস্বীকার্য। সম্মান, মর্যাদা ও মাতৃত্বের প্রতীক সেই নারী জাতির ইসলাম প্রদত্ত অধিকার, দায়িত্ব ও কর্মপরিধিকে আজ চরম অশ্লীল ও অশালীন ভাষায় কটাক্ষ করা হচ্ছে। তাদের ইজ্জত-আব্রু ও সম্ভ্রম নিয়ে জঘন্য অপপ্রচার চালানো হচ্ছে। এসবই করা হচ্ছে ধর্মীয় উপদেশ, ইসলামী ওয়াজ আর বয়ানের নামে। সাম্প্রতিক সময়ে মায়ের জাত মহিলা সম্পর্কে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর একটি ভিডিও বক্তব্য দেশের সচেতন মহলে তীব্র ক্ষোভ, ঘৃণা, ধিক্কার, নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছে। আমরাRead More


বিজয়নগর উপজেলা প্রেসক্লাব কমিটি পুনঃ গঠন, সভাপতি লিটন, সাধারন সম্পাদক শাহআলম

রবিবার বিজয়নগর উপজেলা প্রেসক্লাব কমিটি আংশিক পরিবর্তন করে পুনঃ গঠন করা হয়েছে। প্রেসক্লাবকে আরো গতিশীল করতে উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামসুল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। নতুন কমিটির সদস্যরা হল : সভাপতি- মোঃ শামসুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী শরিফ উদ্দীন, সহ-সভাপতি সারোয়ার হাজারী পলাশ, সাধারন সম্পাদক_ আজহারুল ইসলাম খান শাহআলম, যুগ্ম সাধারন সম্পাদক- জহিরুল আলম টিপু, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, প্রচার সম্পাদক শফিকুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক আনোয়ার মিল্টন, কার্যকরী সদস্য মোঃ শাহীন চৌঃ ।


আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে রেলওয়ে কর্মকর্তাদের মতবিনিময়

  প্রতিনিধি : পূর্বাঞ্চলীয় রেল পথের বিভিন্ন স্থানে  চুরি, ডাকাতি, ছিনতাই, আইন শৃংখলার অবনতি ও বখাটে যুবক কর্তৃক ট্রেনে পাথর ছুড়ে  রেল যাত্রীদের হতাহতের ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আখাউড়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে রেলওয়ের কর্মকর্তারা। ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন পর্যন্ত  লিফলেট বিতরণ ও মাইকিং কর্মসূচী শেষে বেলা পৌনে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ভিআইপি কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় কর্মকর্তারা, ট্রেনে ঢিল ছোড়া বন্ধে সচেতনতা সৃষ্টি হয় এমন সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সরদার শাহাদাত আলী জানান, ট্রেনে ঢিল ছোড়াRead More


নাছির উদ্দিন হাজারীর মাতার ইন্তেকাল

প্রতিবেদক : আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারীর মাতা শাফিয়া বেগম(৬৮) গত শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার ধরখার ইউনিয়নের চানপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার জানাজা শেষে  মরহুমার লাশ চানপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।


This site is protected by wp-copyrightpro.com