August, 2013
সরাইলে গুদাম কর্মকর্তা বদলি হলেও খাদ্য নিয়ন্ত্রক বহাল তবিয়তে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে খাবার অনুপযোগী ৭০ মেট্টিক টন চাল কেনার অভিযোগে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূইঁয়াকে কর্তৃপক্ষ বদলি করলেও এ অনিয়মের মদদদাতা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম এখনো বহাল তবিয়তে আছেন। গত বুধবার চট্টগ্রাম অঞ্চলের খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম. ফজলুর রহমান স্বারিত এক পত্রে আসাদুজ্জামান ভূইঁয়াকে বদলির নির্দেশ দেয়া হয়। অভিযোগ আছে, এ কার্যক্রমের শুরু থেকে উপজেলা গুদাম কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে খাবার অনুপযোগী নিন্মমানের বিবর্ণ চাল কেনার নামে সরকারের লাখ লাখ টাকা অপচয় করেছেন তারা। ঘুষ লেনদেনের মাধ্যমে তারাRead More
সরাইলে ৩০০ লিটার চুলাইমদ উদ্ধার, সরঞ্জামসহ গ্রেফতার ২
প্রতিনিধি : সরাইলে তিন’শ লিটার চুলাইমদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় মদ উৎপাদন ও বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট মহিলা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চামাড় বাড়িতে অভিযান চালিয়ে এ কাজ করেছে সরাইল থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, চামাড় বাড়িতে দীর্ঘদিন যাবত চুলাইমদ তৈরী হচ্ছে। এ মদ তারা জেলা উপজেলাসহ বিভিন্ন এলাকায় তেলের কন্ট্রিনদিয়ে পাচার করে বিক্রি করছে। এ ছাড়া সড়ক ও নৌ পথে গোপনে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। রাত দশটার পর এক শ্রেণীর লোক লাইন ধরেRead More
ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও মিলাদ মাহফিল
প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণিংবডির চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সৈয়দ এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান, ইসলামিকRead More
কসবায় ইসলামী ব্যাংকের উদ্যোগে দুই শত বৃক্ষ চারা বিতরণ
প্রতিনিধি ঃ বাংলাদেশ ইমলামী ব্যাংক কসবা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে পুরাতন বাজার ইসলামী ব্যাংক শাখা কার্যালয় চত্বরে ব্যাংক গ্রাহকদের মাঝে দুইশত বিভিন্ন প্রজাতীর ফলজ বৃক্ষের চারা বিতরন অনুষ্ঠানের আযোজন করা হয়। ব্যাংক ম্যানেজার মো.মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা মহিলা মাদ্রাসার সুপার গোলাম সাঈদী,ইসলামী ব্যাংক বৃক্ষ প্রকল্প কর্মকর্তা পিডিএস,মো.নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ইসলামী ব্যাংক কসবা শাখার উদ্যোগেRead More
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় শহর আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভী রহমানসহ সকলের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। শহর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সৈয়দ এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমানুল হক সেন্টু, যুবলীগ সভাপতি মাহবুবুল আলম খোকন, সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাডঃ লোকমান হোসেন প্রমুখ।
নারী তেঁতুল নয় মর্যাদা ও মাতৃত্বের প্রতীক.. মোকতাদির চৌধুরী এমপি
আজহারুল ইসলাম খান শাহ আলম : নারী তেঁতুল নয় মর্যাদা ও মাতৃত্বের প্রতীক। সৃষ্টির ঊষালগ্ন থেকে সুন্দর, মায়াময় শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণে নারীর অবদান অনস্বীকার্য। আর হেফাজত ইসলামের আমীর আহমদ শফী সম্প্রতি সম্মান, মর্যাদা ও মাতৃত্বের প্রতীক সেই নারী জাতিকে চরম অশ্লীল ও অশালীন ভাষায় কটাক্ষ করেছেন। যা নিন্দনীয় ও পরিত্যাজ্য। অথচ হেফাজতের উপর নির্ভর করে বিএনপি ও জামাত স্বাধীনতা বিরোধী চক্র যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। হানাদার বাহিনীর উত্তরসূরীরা ২০০৪ সালে ২১ আগষ্ট আওয়ামীলীগের জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে। এ হামলায় আইভি রহমানসহ আওয়ামীলীগেরRead More
বিজয়নগর উপজেলা প্রেসক্লাবকে মাধবপুর প্রেসক্লাবের অভিনন্দন
প্রতিনিধি : বিজয়নগর উপজেলা প্রেসক্লাবকে পূর্নগঠন করে গতিশীল করায় মাধবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন। মাধবপুর প্রেসক্লাবের সভাপতি রোকন উদ্দিন লস্কর ও সম্পাদক কাওছার মোল্লা বলেন, পূর্নগঠিত বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলমের নেতৃত্বে গঠিত প্রেসক্লাবে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সংবাদপত্র ও সাংবাদিকের সম্মান সমুন্নত রাখবেন। তাদের সৃজনশীল লেখনীতে সমাজ, রাষ্ট্র ও জনগণ উপকৃত হবে। মাধবপুর প্রেসক্লাব তাদের সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
নানা অভিযোগে অবশেষে খাদ্য কর্মকর্তার বদলি
প্রতিনিধিঃ অবশেষে সরাইল উপজেলা খাদ্য গুদামের সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়াকে চাউল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগে বদলি করেছেন কর্তৃপক্ষ। বুধবার তার বদলির নির্দেশ পত্র পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম। তার বদলির খবরে স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন খাদ্য গুদাম সংশ্লিষ্ট অনেক ব্যবসায়ী ও সরাইলের বিভিন্ন স্থরের লোকজন। গত সোমবার তার অনিয়ম তদন্ত করে গেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) রিপন চাকমা। নানান অভিযোগের কারনে তদন্তের দুইদিন পরই তাকে তাৎক্ষনিক বদলি করা হয়েছে। তবে এত অনিয়ম প্রমাণিত হওয়ার পরও উর্দ্বতন কর্তৃপক্ষ তাকে কোন ধরনের স্বাস্থ্যি না দিয়েRead More
সরাইলের নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রতিবেদক : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউপির মলাইশ এলাকার তিতাস নদীতে দেওড়া ও মলাইশ গ্রামবাসীর উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিন্ডেট এডঃ জিয়াউল হক মৃধা । বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্প্দাক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, সরাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) উত্তম কুমার চক্রবতী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, সাবেক চেয়ারম্যান বাবু সত্যেন্দ্র মোহন সরকার সেন্টু,Read More
সরাইল থানার দারোগার কান্ড! জামিনের আসামীকে গ্রেপ্তারের পর পিটিয়ে গুরুতর আহত
প্রতিনিধিঃ সরাইলে আদালত থেকে জামিনে থাকা আবু মিয়া (২৫) নামের এক আসামীকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আবু মিয়া সৈয়দটুলা গ্রামের গড়েরপাড় এলাকার এবাদ উল্লাহর ছেলে। গ্রেপ্তারের পর থানায় নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে পুলিশ। আহত আবুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আবুর পারিবারিক সূত্র জানায়, গত সোমবার রাত নয়টায় এস আই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে আবুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। আবু তখন জামিনে থাকার কথা পুলিশকে জানায়। তারপরও পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায়Read More



















