Main Menu

July, 2013

 

তারেক রহমান সম্পর্কে জয়ের মিথ্যাচারে জাতি স্তম্ভিত.. ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল

প্রতিনিধি : জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান সম্পর্কে সজীব ওয়াজেদ জয়ের মিথ্যাচারে জাতি স্তম্ভিত। তিনি রাজনীতির মাঠে আসার পূর্বেই জনগণের দৃষ্টি আকর্ষণ করা এবং বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন, ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার বলতে শুরু করেছেন। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সজীব ওয়াজেদ জয়ের এই মিথ্যাচারের জবাব জনগণ দেবে। শনিবার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন ও মজলিশপুর ইউনিয়নে বিএনপি আয়োজিত গণসংযোগ পথসভা ওRead More


অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে.. পৌর মেয়র

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্যক্তিগত স্বার্থ ও লোভের কারণে এবং সঠিক পরিকল্পনা না করে নিম্নমান নির্মাণ সামগ্রী দিয়ে যারা বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে তারা দেশের ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেয়র পৌর অবকাঠামোসহ যেকোন অবকাঠামো নির্মাণকালে সংশ্লিষ্ট মালিক, প্রকৌশলী, ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে আহবান জানান। মেয়র শুক্রবার কাজিপাড়া দরগাহ্ মহল্লায় রাস্তা ও ড্রেন নির্মান কাজ পরিদর্শনকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। তিনি সংস্কার কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এডঃ মোঃ শাহ আলম,Read More


সরাইলে পুলিশের কাছ থেকে ঘুষের দেড় লাখ টাকা ফেরত পেতে ঘুরছেন বাদী !

প্রতিনিধি ॥ সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা ফরহাদ আব্বাস এর কাছ থেকে ঘুষের এক লাখ ৫০ হাজার টাকা ফেরত পেতে গত চার দিন ধরে ঘুরছেন প্রবাসী মাজু মিয়া হত্যা মামলার বাদী শিউলী বেগম ও তার স্বজনরা। শনিবার এ টাকা ফেরত পেতে শিউলী বেগম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। শিউলী বেগম জানান, তার প্রবাস ফেরত স্বামী মাজু মিয়াকে গত ১ জুলাই উপজেলা সদরের প্রাতঃবাজার এলাকার বাড়িতে প্রথম স্ত্রী ও তার তিন সন্তানসহ অন্যরা নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় তিনি মামলা করলে পুলিশ মাজু মিয়ার প্রথম স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলে আকবরRead More


৫০শয্যার হাসপাতালে চিকিৎসক একজন , জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সাথে যোগাযোগেও মিলছেনা প্রতিকার

মোঃ আব্দুল হান্নান নাসির নগর প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল চলছে মাত্র ১জন চিকিৎসক দিয়ে । এতে মুখ থুবড়ে পড়েছে উপজেলার চিকিৎসা ব্যাবস্থা । জানা গেছে, নাসিরনগর উপজেলা ৩ লাখের ও অধিক জনগনের বসবাস রয়েছে । ৩ লাখ লোকের চিকিৎসা সেবার এক মাত্র প্রতিষ্ঠান নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসাল্টটেন্ট মেডিসিন, জুনিয়র কনসাল্টটেন্ট সার্জিকেল, জুনিয়র কনসাল্টটেন্ট ত্র্যাসেথেসিয়া, জুনিয়র কনসাল্টটেন্ট গাইনি ও অবস, জুনিয়র কনসাল্টটেন্ট চু, জুনিয়র কনসাল্টটেন্ট অর্থো সার্জারি, জুনিয়র কনসাল্টটেন্ট কার্ডিওলোজি, জুনিয়র কনসাল্টটেন্ট চর্ম ও যৌন,Read More


বাংলাদেশ ছেড়ে আসা হিন্দুদের ফেরত পাঠানো যাবে না : ভারতীয় সুপ্রিম কোর্ট

ঢাকা : ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ‘‌ধর্মীয় নিপীড়নের’ কারণে যেসব হিন্দু বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে তাদেরকে অন্যান্য অবৈধ অভিবাসীদের সাথে এক কাতারে ফেলা যাবে না এবং সেদেশে ফেরতও পাঠানো যাবে না। খবর-টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার আদালত ভারতের কেন্দ্রীয় সরকার এবং ১৮টি রাজ্যকে এই নির্দেশ দেয়। ‘স্বজন’ নামের একটি এনজিওর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়। আবেদনকারী অ্যাডভোকেট শুভদীপ রায় বলেন, ভারত ভাগের আগে যেসব হিন্দু পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন তাদেরকে উদ্বাস্তু হিসেবে দেখা হতো এবং বিভিন্ন রাজ্যে তাদের বসবাসের ব্যবস্থাRead More


মক্কায় বাংলাদেশী ১৮ জুয়াড়ি গ্রেপ্তার

সৌদি আরবের মক্কা নগরী থেকে পুলিশ একটি সমন্বিত সাঁড়াশি অভিযানে ১৮ বাংলাদেশীকে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। সৌদি আইনে জুয়া খেলা নিষিদ্ধ। গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও জুয়া নিষিদ্ধ। এর মধ্যে লটারিও রয়েছে। আর সেখানে পবিত্র রমজান মাসে গোপনে জুয়ার আসর বসানো ঘোরতর অপরাধের তালিকায় পড়ে। ১৮ বাংলাদেশীকেই পাহাড়ের একটি গুহা থেকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন জুয়াড়িদের কাছে এ সময় ২০ হাজার রিয়াল বা বাংলাদেশী মুদ্রায় ৪ লাখ ১৫ হাজার ১৮৩ টাকা ছিল। প্রকৃতRead More


দুবাইয়ে শিশু ধর্ষণের দায়ে বাংলাদেশী গ্রেফতার

ডেস্ক ২৪ : দুবাইয়ের এক রেস্টুরেন্টের লয়লেটে ৬ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে ঐ রেস্টুরেন্টের ক্লিনারকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। দু মাস আগে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। কিন্তু এ এইচ আদ্যাক্ষরের ২৭ বছর বয়সী অভিযুক্ত বাংলাদেশী ঐ ধর্ষণের দায় অস্বীকার করেন। শিশুটির বাবা আদালতে জানান, তার শিশুকন্যা নড়ে যাওয়া দাঁত পরীক্ষা করতে ও টয়লেট ব্যাবহার করতে টয়লেটের ভেতরে যায়। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে জানান টয়লেটে খোঁজ নিতে। ততক্ষণে বিমর্ষ অবস্থায় মেয়েটি টয়লেট থেকে বের হয়ে আসে। তারপর সে তার মাকে ফিসফিস করে বলে যে এক লোক তার নিম্নাঙ্গেRead More


অন্ধ হাফেজ জাহাঙ্গীরের বেঁচে থাকা

প্রতিবেদক : অন্ধত্ব পুরোপুরি দমাতে পারেনি তাকে ।একে নিয়তি ভেবেই বেঁচে থাকার একটা উপায় বের করে নিয়েছিল মো: জাহাঙ্গীর আলম ।কিন্তু এরপর হৃদরোগ তাকে পুরোপুরি পর্যুদস্ত করে দেয়।একই সাথে চিকিৎসা আর সংসারের খরচ চালানো দিশেহারা করে তোলে জাহাঙ্গীর আর তার পরিবারকে।চিকিৎসার জন্যে অর্থ সংস্থান আর পরিবার-পরিজনের দু-বেলার খাবার সংস্থান করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরতে হচ্ছে এখন তাকে।৬ বছর বয়সে অন্ধত্ব বরণ করার পর হাফেজী পড়ায় ভর্তি হয় জাহাঙ্গীর। হাফেজী পাশ করার পর তারবীহ নামাজ পড়িয়ে আর হেফজ শিা দিয়ে জীবনে বেচে থাকার একটা পথ খুজে বের করেছিল জাহাঙ্গীর। কিন্তুRead More


আখাউড়ায় ব্যবসায়ী খুন

প্রতিনিধি : আখাউড়ায় প্রতিপক্ষরে হাতে মার হওয়ার ১৩ দিন পর মারা গেছে রেনু মিয়া(৪৫)। এ ঘটনায় গত বুধবার রাতে আখাউড়া থানায় একটি খুনের মামলাটি  হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গঙ্গাসাগর গ্রামের রেনু মিয়ার সঙ্গে একই গ্রামের প্রদীপ দাসের গত ৯ জুলাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে সংর্ঘষ হয়। এতে রেনু মিয়া গুরুতর আহত হয়। তাকে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা কালে গত ২২ জুলাই রেনু মিয়া মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই কালা মিয়া বাদী হয়ে প্রদীপ দাসসহ ৪জনের নাম উল্লেখ করে আরো ৬জনকে অজ্ঞাত আসামী করে আখাউড়াRead More


আশুগঞ্জে চাতাল শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধি॥ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল শ্রমিকরা সহকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে। পরে এক সমাবেশ থেকে গ্রেফতার হওয়া চাতাল শ্রমিককে নির্দোষ উল্লেখ করে মুক্তি দাবি করা হয়। গত ২১ জুলাই রাতে মোস্তফা নামে এক চাতাল শ্রমিককে আটক করে নিয়ে যায় পুলিশ। ওই শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার আশুগঞ্জ রাইস মিল শ্রমিক ইউনিয়নের আহবানে বিক্ষোভ মিছিল বের হয়। পরে আশুগঞ্জ শ্রম কল্যাণ মাঠে ইউনিনের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আবদুল হাকিম, মোঃ তানসেন, মোঃ নূর মিয়া, আতিকুর রহমান, মোঃ শাহিন মিয়া ওRead More


This site is protected by wp-copyrightpro.com