July, 2013
পীর বাড়ি এলাকায় পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের পীর বাড়ি এলাকার একটি মার্কেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পীরবাড়ি এলাকার হাজী ওসমান গণি ওরফে দুলাল মিয়ার ছেলে এলমিন (১৯), সদর উপজেলার শিলাউর গ্রামের আব্দুর নূর এর ছেলে কামাল মিয়া (৩২) ও কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সুজন মিয়া (৩০)। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এজেডএম সাকিব সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পীরবাড়ি এলাকার শাহপরান ফাওয়ার মিল সংলগ্ন গোলাপ মার্কেটেরRead More
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নবীনগরের মোসলেহ উদ্দিনের লাশ দাফন
প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী ব্যবসায়ী মোসলেহ উদ্দিন (৪৮) এর লাশ শনিবার রাতে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্ধরে এসে পৌছে। নিহতের স্বজনরা লাশ নিয়ে রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুরে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। লাশ দেখে স্ত্রী ও সন্তানদের বুক ফাঁটা আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠে। সকালে শ্রীরামপুর মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পশ্চিমপাড়া স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গ্রামের বাড়িতে স্ত্রী সাহিদা বেগমসহ দুই মেয়ে, এক ছেলে রেখে বেঁচে থাকার তাগিদে দেনা করে ৩ বছর পূর্বে সৌদি আরব যান। সেখান থেকে ফিরে আবারো গত ৮ মাসRead More
নবীনগরে চোরের আঘাতে কিশোরী নিহত, পাঁচ লক্ষ টাকার মালামাল লুট
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির সময় বাধা দিতে গিয়ে চোরদের আঘাতে এক কিশোরী নিহত হয়েছে। চোরের দল ওই বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের রূপন মিয়ার বাড়িতে ৮/১০ জনের একটি সিদেল চোরের দল বাড়িতে সিদ কেটে ঘরে প্রবেশ করে। চোরেরা চুরি করার সময় গৃহকর্তার মেয়ে ও পুত্রবধূ টের পেয়ে ঘুম থেকে জেগে উঠে। তারা চিৎকার শুরু করলে চোরেরা ভারি অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে নিয়ে যায়। গুরুতরRead More
নাসিরনগরের প্রত্যন্ত এলাকায় রহস্যজনকভাবে শিশুর মৃত্যু ॥ এলাকায় জ্বীন আতংক
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রত্যন্ত এলাকায় রহস্যজনকভাবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিহোতা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী জানায়,জ্বীনের হাতে শিশুটির মৃত্যু হয়েছে। এলাকায় জ্বীন আতংক বিরাজ করছে।জানা যায়,গত শনিবার সন্ধা ৭ টার পর কালিহোতা গ্রামের নেয়ামত আলীর কন্যা তানিয়া(৬) বাড়ী থেকে নিখৈাজ হয়। সারারাত খোজাখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার দুপুর ২ টার পর বাড়ীর লোকজন পাশ্ববর্তী ধানক্ষেতে তানিয়ার লাশের সন্ধান পাওয়া যায়।পরে পুলিশে খবর দেওয়া হয়। নাসির নগর থানার অফিসার ইনচার্স (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়াRead More
২নং পুলিশ ফাঁড়ির অদুরে ছিনতাইকারীর দায়ের কুপে গুরুত্বর আহত গ্যাস ফিল্ড কর্মকর্তা
প্রতিবেদক : রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ২নং পুলিশ ফাঁড়ির অদুরে পশ্চিম পাইকপাড়াস্থ প্রাণী সম্পদ হাসপাতালের সামনে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর সহকারী ব্যাবস্থাপক (অপস) সাকিল আহমেদ চৌধূরী ভয়াবহ ছিনতাইয়ের কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছেন। ছিনতাইকারীর এলোপাথারী দায়ের কূপে রক্তাক্ত ঐ কর্মকর্তাকে সংটাপন্ন অবস্থায় দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।জানা গেছে, বিজিএফসি এল এর সহকারী ব্যাবস্থাপক সাকিল আহমেদ তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম গামী তুর্ণানিশিথা ট্রেনে গতকাল রোববার ভোর রাতে এসে ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে নামেন। এর পর রিক্সা যোগে পশ্চিম পাইকপাড়াস্থ বাসার কাছে প্রাণী সম্পদ হাসপাতালের নিকট পৌছুলেRead More
বিশিষ্ট ব্যবসায়ী,বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ইন্তেকাল
শহরের কারখানাঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান গত শুক্রবার নিজ বাসায় ইন্তেকাল করেন(ইন্না…রাজিউন)। তার দুই ছেলে ইতালি থেকে ফেরার পর রবিবার লোকনাথ দিঘীর পাড় মসজিদ মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে শহরতলীর বিহাইর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। তার মুত্যুতে শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডট কম পরিবার তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
নাসিরনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন লক্ষ টাকার কারেন্টজাল উদ্ধার
প্রতিনিধি : রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জাল গুলো আগুনে পুড়ে ফেলা হয়। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসির আদালত ফান্দাউক বাজারের পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ৯০ কেজি কারেন্ট জাল উদ্ধার করে, যার আনুমানিক মুল্য প্রায় তিন লক্ষ টাকা। এসময় জাল বিক্রেতাদের প্রত্যেককে একহাজার টাকা করে জরিমানা করা হয়।পরে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে জালগুলো পুড়েফেলা হয় ।
নাসিরনগরে ইভটিজার গ্রেপ্তার
প্রতিনিধি : রবিবার নাসিরনগর থানা পুলিশ এক ইভটিজারকে গ্রেফতার করে করেছে। পুলিশ জানায়, গোর্কন গ্রামের হাছন আলীর ছেলে গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লা উচছ বিদ্যালযের দশম শ্রেনীর ছাত্র মোঃমুসলিম মিয়া দীর্ঘদিন যাবৎ উক্ত বিদ্যালয়ের ৭ম শ্রেনীর একছাত্রীকে উত্তক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার পথে মুসলিম মিয়া মেয়েটির ওড়না ধরে টান মারে এবং মেয়েটিকে কুৎসিত ভাষায় গালাগাল করে। এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে নাসির নগর থানা মামলা রুজু করলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে নবীনবরণ অনুষ্ঠান
প্রতিবেদক ॥ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি। তিনি বলেন, নবীন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা শান্তি প্রগতির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। তিনি ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশে প্রেমে জাগ্রত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এ কে এমRead More
“বঙ্গবন্ধু কন্যা কোন অবস্থাতেই অনির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না” মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী
সালমা আহমেদ : “বঙ্গবন্ধু কন্যা কোন অবস্থাতেই অনির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না- জাতীয় মৎস্য সপ্তাহ-১৩এর সমাপনী দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক জনাকীর্ণ মৎস্যচাষী,জেলে-প্রান্তিকচাষীসহ ঋৎসুক জনতার মুহুমহু করতালির মাঝে বাঞ্ছারামপুরের সেরা মৎস্যচাষীদেও মাঝে পুরষ্কার বিতরনকালে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বিরোধী দলের তত্বাবধায়ক সরকার ইস্যূতে এমন মন্তব্য করেন।গাজীপুরের আসনকে আ.লীগের ঘাটি এবং ঐ খানে আ.লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হবেই,-এমন মন্তব্য কওে তাজুল ইসলাম আরো বলেন শেখ হাসিনা ১/১১ এর পর জরাজীর্ণ এক বাংলাদেশকে টেনে তুলে সারাবিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন।অনিবার্চিত সরকার দেশ ও দশের রক্তচুষে নিতে জানে,রক্তRead More



















