June, 2013
আদালতের নির্দেশে দুই অবৈধ ভাড়াটিয়াকে উচ্ছেদ
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএরোডের আমিন ইলেকট্রো সুপার মার্কেটে অবৈধ ভাবে দোকান দখল করে রাখা দুই দোকানীকে বুধবার(২৬ শে জুন)উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুল আলম সুমন। সাব ইন্সপেক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের পুলিশ দল অংশ নেয় উচ্ছেদ অভিযানে । এসময় আরো উপস্থিত ছিলেন নাজির মো:শাহজাহান মিয়া। জানা গেছে, আমিন ইলেকট্রো সুপার মার্কেটের ১ ও ৫ নম্বর দোকান যথাক্রমে আবু তাহের ও তার ছেলে জুবায়েদ আহমেদ মার্কেটের মালিক আমিনুল হকের কাছ থেকে ভাড়া নেয়। পরবর্তীতে তারা মালিককে ভাড়াRead More
ফলোআপ : আখাউড়ায় পিতা-পুত্র হত্যা,প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন, সমাবেশ
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘোলখার গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের রাম দায়ের কোপে দুজন নিহতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে গ্রামবাসী। শনিবার দুপুরে ঘোলখার-ধরখার সড়কে গ্রামবাসী হাতে হাত রেখে দীর্ঘ মানবন্ধন তৈরি করে। পরে গ্রামের বাসিন্দারা প্রতিবাদ সমাবেশ করে খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন। ঘোলখার গ্রামের ইউপি সদস্য সাহেদ মিয়ার নেতৃত্বে মানবববন্ধনে বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন ইরন ভূঁইয়া, দারুল আলম ভূইয়া, হোসেন ভূঁইয়া, কাজী কবির হোসেন, কাজী তাহের মিয়া, কাজী রুকন উদ্দিন, সেলিম খান, জামাল খান, আফজাল খান, মাসুদ খান ও সোলেমান খান প্রমুখ।পরে সাবেকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রশিবিরের মিছিল
প্রতিবেদক ॥ কেন্দ্রীয় সভাপতির উপর জুলুম নির্যাতন ও রোববার দেশ ব্যাপী হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করে। জেলা সেক্রেটারী আমীর হোসাইনের নেতৃত্বে মিছিটি শহরের আশিক প্লাজা প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে এক সমাবেশে বক্তারা দলের নেতা কর্মীদের মুক্তি ও আগামীকালের হরতাল সফলের আহবান জানান।
জাতীয় গ্রীডের তেল চোর গ্রেফতার
প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় গ্রীডের তেল চুরির মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিজয়নগর থানার এসআই শাহআলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধন্তি ইউনিয়নের কুমার পাড়া থেকে জাতীয় গ্রীডের তেল চুরির মামলার পলাতক আসামী মাহমুদ উলাহ (৪৫)কে গ্রেফতার করা হয়। সে কেনা গ্রামের মোলা বাড়ির মৃত আসমত আলী মোলার পুত্র। তার বিরুদ্ধে জাতীয় গ্রীডে তেল চুরির মামলাসহ ৮টি মামলার পলাতক আসামী।
বই পড়ে মানুষ আলোকিত হয়, বিচারপতি আশরাফুল কামাল
প্রতিনিধি॥ বিচারপতি মোঃ আশরাফুল কামাল বলেছেন, লাইব্রেরী করা বই পড়া খুবই গুরুত্বপূর্ন কাজ। জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরী খুবই প্রয়োজন। সবাই যদি যার যার গ্রামে কিছু করে তা হলে দেশ উন্নত হয়। ভাল কাজ করলে উৎসাহিত করা উচিত। প্রতিটি মানুষ যদি তার গ্রামের দিকে তাকাত তাহলে বাংলাদেশ গরীব থাকত না। তিনি শনিবার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্ধোধন কালে এক পাঠক সমাবেশে এ কথা বলেন। তিনি আরো বলেন, বই পড়লে মানুষকে আলোকিত হয়। কিন্তু যে নিজে জানে না সে কিভাবে অন্যকে আলোকিত করবে। অনুষ্ঠানে উপস্থিত আরেক বিচারপতিRead More
বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার
প্রতিনিধি : বিজয়নগর উপজেলার থানার সামনের সেলিম ষ্টোর থেকে ৩৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে। বিজিবির কমান্ডিং অফিসার জানান, এখন পযন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযান চলছে। উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা।
আগামীতে জাকের পার্টি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে
প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রম ইউপির শেরপুর গ্রামে জাকের পার্টি বাস্তুুহারা ফ্রন্ট কর্তৃক গত বৃহস্পতিবার আয়োজিত ইসলামী জলছায় প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টি বাস্তুুহারা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তুফা আমীর ফয়সল মুজাদ্দেদী আগামীতে তিনশত আসন থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন।আজহোক আর কাল হোক জাকের পার্টি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ছাহেবের নির্দেশেই এখন থেকেই দলকে ঢেলে সাজাতে হবে। তৃণমূল পর্যায়ে জাকের পার্টির সহযোগি সকল সংগঠনকে সুসংগঠিত হতে হবে। আগামীRead More
উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ
ডেস্ক ২৪: বাঞ্ছারামপুর উপজেলা কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনে নিম্নমানের রড ব্যবহার করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক আওলাদ হোসেন উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলমকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন। প্রকল্প পরিচালক আওলাদ হোসেন জানান, নির্মাণকাজে কিছু সমস্যা হয়েছে। কী কারণে সমস্যা হলো, তা জানতে চেয়ে উপজেলা প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার তুসি অ্যান্ড হাজী আলী আকবর নামের ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলারRead More
মহিলা কলেজ কেন্দ্রে বাউবি’র পরীক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়
প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ কেন্দ্রে ‘সেন্টার ফি’র নাম করে পরীক্ষার্থীদের কাছ থেকে বেআইনীভাবে জনপ্রতি ৬০০ (ছয়শত) টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার থেকে সারা দেশে এ পরীক্ষা শুরু হয়েছে।কলেজের একাধিক সূত্রে জানা যায়, বাউবি’র এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় নবীনগর মহিলা কলেজ কেন্দ্র থেকে এ বছর ১ম বর্ষে ৭৫জন ও ২য় বর্ষে ৯৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, কর্তৃপক্ষ সম্পূর্ণ অনৈতিকভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফি’র কথা বলে জনপ্রতি ৬০০ টাকা করে আদায় করে।নামRead More
বিরামপুরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী আলিম মাদ্রাসার ওই অধ্যক্ষ আব্দুল ছাত্তার খান কর্তৃক তার বাক প্রতিবন্ধী বড় ভাই ও স্ত্রী মারধর এবং শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ ঘটনায় গত ২৫ জুন মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেছেন।ওই অধ্যক্ষের ভাতিজা ঢাকার ওষুধ ব্যবসায়ি মোনায়েম খান বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগেও গত ২০১০ সালে ওই অধ্যক্ষ বিরামপুর গ্রামের একটি হিন্দু পরিবারের জমি দখল করতে গিয়ে ওই পরিবারের পুরুষ ও নারীদের উপর শারিরিকRead More



















