Main Menu

June, 2013

 

“যারা স্বপ্নে বিরানী খাওয়াতে গিয়ে ঘি কম দেয়নি, তারা আজ কোথায়”..ইঞ্জিঃ শ্যামল

আপনারা ব্রাহ্মণবাড়িয়া পূর্ব ভাটি অঞ্চলের মানুষ সদর এলাকার লোক হয়ে আজও অনেককিছু থেকে বঞ্চিত। আপনাদের অবস্থা দেখে মনে হয় গভীর কোন চরে বাস করছেন। সবকিছু থেকে অবহেলীত বঞ্চিত। সদর এলাকার এত কাছে থেকে বিদ্যুৎ, রাস্তাঘাট ও স্কুল উন্নয়ন থেকে বঞ্চিত। যারা স্বপ্নে বিরানী খাওয়াতে গিয়ে ঘি কম দেয়নি, তারা আজ কোথায়। আপনাদের অবস্থা দেখে মনে হয় দেশে কোন সরকার নেই। বর্তমান সরকার মানুষের কষ্ট উন্নয়নে এসবের দিকে খেয়াল করার সময় পাচ্ছে না। তারা এখন ক্ষমতায় কী ভাবে টিকে থাকবে তানিয়ে ব্যাস্ত। তারা মুখে ধর্মনিরপেতার কথা বলে, অথচ নিজ সার্থের জন্যRead More


নাসিরনগরে কলেজের নামে মামলা, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা, এলাকায় চরম উত্তেজনা।

মোঃ আব্দুল হান্নান,প্রতিনিধিঃব্রাহ্মনবাড়িয়া জেলার প্রত্যান্ত অঞ্চল নাসির নগর উপজেলা। আয়তনে ছোট হলেও জনসংখ্যার তুলনায় বিশাল। প্রায় চার লাখের ও অধিক জনসংখ্যার বসবাস নাসিরনগর উপজেলায়। জনসংখ্যার তুলনায় এখানে স্কুল কলেজের সংখ্যা অত্যান্ত নগন্য।উচ্চ শিক্ষার জন্য এখানে কলেজের সংখ্যা অত্যন্ত নগন্য। এলাকাবাসী ও শিক্ষাথীদের অনুরোধে হবিগঞ্জের বিশিষ্ট  ব্যবসায়ী  সাদা মনের মানুষ,বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর শচীন্দ্র লাল সরকার একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহ গ্রামের প্রাকৃতিক মনোরম পরিবেশে রাস্তার পাশে নতুন বিজয় লহ্মী স্কুল এন্ড কলেজ নামে একটি কলেজের নির্মাণ কাজ শুরু হয়। এলাকার  দুই ব্যক্তি স্কুল থেকেRead More


আখাউড়ায় জনমনে আতঙ্ক, আখাউড়া-লাকসাম রেলপথে ডাবল লাইন নির্মাণে অপ্রয়োজনীয় অধিগ্রহনের অভিযোগ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-লাকসাম রেলপথে ডাবল লাইন নির্মাণে আখাউড়ায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহন করার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঐতিহ্যবাহী বাজার, নয়শ বছরের পুরোনো মন্দির ও, বৃটিশ আমলের স্থাপনা ক্ষতিগ্রস্থ হবে বলে অনেকে অভিযোগ করেছেন। এর পাশাপাশি পরে আখাউড়া-আগরতলা লাইনের জন্য আরো জমি অধিগ্রহন করা হলে বহু মানুষ ক্ষতিগ্রস্থ হবেন। এ অবস্থায় আখাউড়ার রেল পার্শ্ববর্তী মানুষ ডাবল লাইন ও ইন্ডিয়ান লাইন আতঙ্কে আছেন। গত কয়েকদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের পরিকল্পনা অনুযায়ি অধিগ্রহনের জন্য নির্ধারিত জায়গায় লাল দাগ দিয়ে যাচ্ছেন। অপ্রয়োজনীয়’ জায়গা অধিগ্রহনের ফলে এলাকার মানুষের মাঝে ক্ষোভRead More


আশুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্টিত, সেলিম সভাপতি, হুমায়ুন সম্পাদক

প্রতিনিধি ॥ ব্রাক্ষনবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন গত শুক্রবার  প্রেসকাবের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সকালে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড.সৈয়দ এ.কে.এম ইমদাদুল বারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সুধীসমাবেশে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো: কামরুজ্জামান আনসারী, বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাষ্ট্রের সদস্য সচিব অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হানিফ মুন্সী ও আশুগঞ্জ শহর শিল্প-বণিক সমিতিরRead More


শোক সংবাদ, আব্দুল আউয়াল

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য, দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা, ঠিকাদার শেখ আব্দুল আউয়াল (৬৪)  শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। শনিবার বিকেলে পীর শাহ সুলতান ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার পুত্রসহ আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।


তিতাসের ১৮ নং কুপের গ্যাস উত্তোলন শুরু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের আওতাধীন ১৮ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। শনিবার এর প্রোডাকশন টেষ্টিং কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. মোঃ হোসেন মনসুর। কয়েক ঘন্টার প্রাথমিক পরীক্ষণ কাজ শেষ হলে জাতীয় গ্রীডে এই কূপে উৎপাদিত গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের কর্মকর্তারা। এই কূপ থেকে দৈনিক ৪০ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তারা। কূপটির পরীন কাজ উদ্ধোধন করে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. মোঃ হোসেন মনসুর সাংবাদিকদের বলেন তিতাস গ্যাসত্রে একটি সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র। এখানে আরোRead More


নবীনগরে গরীব দুস্থদের মাঝে টিন ও চেক বিতরণ

এস.এ.রুবেল নবীনগর সংবাদদাতাঃ-দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসহায় হতদরিদ্র গরীব দুস্থদের মাঝে ১১৬ বান ঢেউটিন ও তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ৫৮ হত দরিদ্র পরিবারের মধ্যে ২বান ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক হস্তান্তর করেন মহাজোট স্থানীয় সংসদ এডঃ শাহ জিকরুল আহম্মেদ খোকন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিম উদ্দীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান,আওয়ামীলীগ নেতা এডঃ শিবশংকর দাস ,জাসদ সভাপতি শফিকুল ইসলাম,সম্পাদক সামছুল হক দুলাল,নাছির উদ্দিন,আকছিরুল প্রমুখ


‘গ্যাসক্ষেত্রের মানুষ অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস পাবে’পেট্রোবাংলার চেয়ারম্যান

প্রতিনিধি: শনিবার সকালে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় অবস্থিত ১৮ নম্বর নতুন কূপের খনন কাজ সম্পন্ন শেষে এর প্রোডাকশন টেস্টিং কার্যক্রমের উদ্ধোধন করেন। কূপটির পরীক্ষণ কাজ উদ্বোধন করে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. মো. হোসেন মনসুর সাংবাদিকদের বলেন, তিতাস গ্যাসক্ষেত্র একটি সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র। এখানে আরো একাধিক কূপ খনন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী  যেসব এলাকায় গ্যাস ক্ষেত্র রয়েছে ওইসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, গ্যাস ক্ষেত্র এলাকায়  শিল্প কারখানা গড়ে উঠলে তাতেও অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হবে।এ সময় অন্যান্যের মধ্যে পেট্রোবাংলারRead More


সরাইলে নবজাতককে ফেলে মা উধাও

প্রতিনিধিঃ সরাইলে ২৫ দিনের নবজাতক তাহিম মিয়াকে ফেলে মা সীমা বেগম উধাও হয়ে গেছে। গত মঙ্গলবার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গৃহবধুর স্বামী স্বপন মিয়া এ বিষয়ে সরাইল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। স্বামীর পরিবার ও জিডি সূত্রে জানা যায়, ১১ মাস পূর্বে বড্ডাপাড়া গ্রামের শক্কুর আলীর পুত্র স্বপন মিয়ার সাথে বিয়ে হয় কুট্রাপাড়া গ্রামের ইব্রাহিম ঠাকুরের কন্যা সীমা আক্তারের (২০)। গত ১৭ মে শুক্রবার তাদের কুলজোড়ে আসে একটি ছেলে শিশু। নাম রাখা হয় মোঃ তাহিম মিয়া। ভালই কাটছিল তাদের সংসার জীবন। গত ১১ জুন মঙ্গলবার দুপুরে বাড়িরRead More


কসবায় গ্যাস সংযোগের দাবীতে আগামী ২০ জুন পূর্বাঞ্চল রেলপথ অবরোধের ঘোষণা

প্রতিনিধি-ব্রাাহ্মণবাড়িয়ার সালদা গ্যাস কসবায় সংযোগের দাবীতে সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের ডাকা সালদা গ্যাসক্ষেত্র ঘেরাও কর্মসূচি গত বৃহস্পতিবার পুলিশী বাধার মুখে পালিত হয়নি। এরই প্রেক্ষিতে আগামী ২০ জুন কসবায় পূর্বাঞ্চল রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা। এর আগে গত ৬ জুন মানববন্ধন, সড়ক অবরোধ ও সমাবেশের পর সালদা গ্যাসক্ষেত্র ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে ছিলেন বাস্তবায়ন পরিষদের নেতারা। কিন্ত এই ডাকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি এলাকাবাসীর। তবে ২০ জুন রেলপধ অবরোধ কর্মসূচি তেমন সুফল বয়ে আনতে পারবে না । কারণ গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের কতিপয় নেতাদের সর্বক্ষেত্রে যোগাযোগের ব্যর্থতার ফলে বারRead More


This site is protected by wp-copyrightpro.com