April, 2013
সরাইল পিডিবি’র হাজারো সমস্যা ভৌতিক বিল আতঙ্কে ১৬ হাজার গ্রাহক
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকেঃ ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে হাজারো সমস্যায় চলছে পিডিবি’র বিদ্যুৎ সরবরাহ। মান্ধাতার আমলের জরাজীর্ণ বৈদ্যুতিক খুঁটি। শত বছরের পূরাতন তার। ডিজিটাল মিটার লাগানোর চাপ। জনবল সংকট। পিডিবি’র অবৈধ লাইন। দালালদের দৌরাত্ব। ভোল্টেজ সমস্যা। মিটারের সাথে অসঙ্গতিপূর্ন মোটা অঙ্কের ভৌতিক বিল। অবকাঠামোগত চরম অব্যাবস্থাপনা। অন্তহীন সমস্যায় চরম ভোগান্তির মধ্য দিয়ে গ্রাহকদের দিন কাটছে। প্রচন্ড দাপদাহে ঘন ঘন লোডশেডিং’র থাবায় দিশেহারা সাধারন গ্রাহকরা। সামান্য ঝড় বৃষ্টিতে লাপাত্তা হয়ে পড়ে বিদ্যুৎ। ১২/১৪ ঘন্টা সরাইল থাকে অন্ধকারে। টাকা না পেলে গ্রাহক সেবা বুঝেন না কর্মচারীরা। কাগজে পত্রে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উন্নীত হলেও জনবলেরRead More
সরাইলে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের কান্ড!
সরাইল প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড জিয়াউল হক মৃধার স্বাক্ষর জাল করেছেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও কতিপয় শিক্ষক। সেকায়েফ প্রকল্পের কাশ রুটিং- এ স্বাক্ষরটি জাল করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তার কার্যালয়ে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে। ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে প্রধান শিক্ষকের মুঠো ফোনটি। বিষয়টিকে কেন্দ্র করে সমগ্র সরাইলে সমালোচনার ঝড় বইছে। উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের দফতর সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান এম পি জিয়াউল হক মৃধা। গত ১০Read More
হ্যান্ডকাপ নিয়ে আসামীর পলায়ন
শামীম উন বাছির:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেছে এক আসামী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। পালিয়ে যাওয়া আসামীর নাম শাকিল আহমেদ-(২৫)। সে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চান্দি গ্রামের খোরশেদ আলমের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় মারামারি করার সময় বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বিজয়নগর থানার কনস্টেবল মীর্জা হোসেন ও কনস্টেবল নূর উদ্দিন তাকে হ্যান্ডকাপ পরিয়ে একটি সিএনজি চালিত অটোরিকসা দিয়ে আদালতে সোপর্দ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসার পথে অটোরিকসাটি সদর উপজেলার বিশ্বরোড এলাকায় পৌছলে শাকিল চলন্ত অটোরিকসা থেকে লাফিয়ে পড়ে পালিয়েRead More
রানাকে ভারতে পাচারের নেপথ্য কাহিনি
সাভার ট্রাজেডির খলনায়ক ও রানা প্লাজার মালিক সোহেল রানা বেনাপোল থেকে আটক হওয়ার পর থেকে ওই বাড়িটি দেখতে এখনো শত শত লোক ভিড় জমাচ্ছে সেখানে। এ নিয়ে গোটা বেনাপোলে চলছে নানা কথাবার্তা। কেউ বলছে সে ভারত থেকে এসে এ বাড়িতে অবস্থান করছিল। আবার কেউ কেউ বলছে ফরিদপুর থেকে এখানে এসে অবস্থান করছিল ভারতে পালানোর জন্য। অনেকে বলেছেন, বেনাপোলের জন্য এই ঘটনা কলংকিত। এমন একটি গণহত্যার খলনায়ককে বেনাপোলে কেন আশ্রয় দেয়া হলো। বেনাপোল থেকে আটক সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার আশ্রয়দাতা শাহ আলম মিঠুর শশুরবাড়ি পক্ষের আত্মীয় ছিলেন।Read More
বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ খুবই উজ্বল ..বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদুত
মনিরুজ্জামান পলাশ, নবীনগর থেকে ফিরে : বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদুত লুইস টেজেডা চ্যাকন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ খুবই উজ্বল। দেশের চলমান রাজনৈতিক অচল অবস্থা সমন্ধে তিনি বলেন, আমরা আশা করছি সরকার এবং বিরোধী দল দু’পক্ষই আলোচনায় বসবে। তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতিসংঘের সহায়তাকারী প্রতিষ্ঠান ইফাদ ও স্পেনর অর্থায়নে প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের একথা বলেন। স্পেন বাংলাদেশে হাওর অঞ্চলের উন্নয়নে দারিদ্র বিমোচন প্রকল্প বাস্তবায়নে প্রায় আড়াইশ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। দেশের ২৮টি উপজেলায় এ প্রকল্প চালু রয়েছে। ইফাদ এ প্রকল্পগুলোতে সাড়ে ৯শ কোটি টাকা অর্থ দিয়েছেন। স্পেনের রাষ্ট্রদুত, চীন, ইতালীRead More
খ্রীষ্টয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ে ফাটল, ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক
মনিরুজ্জামান পলাশ : খ্রীষ্টয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ভবনের ৩য় তলার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে । এতে সকাল বেলা ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। পরে স্কুল কর্তৃপক্ষ ৬টি কক্ষের শিক্ষা কার্যক্রম স্থগিত করে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা দাস জানান, বিষটি আমাদের নজরে আসার পর কমিটির সাথে আলোচনা করে তাৎনিক ব্যবস্থা হিসাবে ৬টি ক্লাসের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিয়েছি।
সরাইলে ৫১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। দুপুর ২টায় উপজেলার বৈশামুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ রফিক মিয়া (৩৫)। সে বৈশামুড়া গ্রামের মোঃ আলফু মিয়ার ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর এর নেতৃত্বে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাভার ট্র্যাজেডিতে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের শোক র্যালী
প্রতিনিধি॥ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচী অংশ হিসেবে সাভারে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগ শোক র্যালী করে। সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদনি করে ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিকেল ইন্সটিটিউটে এসে শেষ হয়। উপজেলা ছাত্রলীগ সহসভাপতি আজহারুল ইসলাম খান শাহ আলমের সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আল আমিন, বিজয়নগর প্রেসকাবের সাধারন সম্পাদক জিয়াদুল হক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সমুজ আলী, বুধন্তী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সল আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিশুক আহম্মেদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় জাল নোটসহ যুবক গ্রেফতার
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার টাকার ২২টি জাল নোট সহ ১ যুবককে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গত রবিবার রাতে সদর উপজেলার বিশ্বরোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ কামরুল হাসান- (২২)। সে নাসিরনগর উপজেলার বেলুয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম রুহুল কুদ্দুসের নেতৃত্বে র্যাব সদস্যরা রবিবার রাতে বিশ্বরোড মোড় সংলগ্ন শরীফ সুইটমিট এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে ১ হাজার টাকার ২২টি জাল নোটসহ তাকে গ্রেপ্তার করে।
আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড
প্রতিনিধি॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সকালে পৌরশহরের নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আরিফুল ইসলাম শাকিল (১৮) কে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বশিরুল হক ভূইয়া। শাকিলের বাড়ি বিজয়নগর উপজেলার বক্তারমুড়া গ্রামে। জানা যায়, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো আরিফুল ইসলাম শাকিল। গতকাল সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় গেইটের সামনে ওইRead More



















