কসবায় চারটি দোকানে পুড়ে গেছে।৪০ লক্ষ টাকার ক্ষতি
[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: কসবার মেহারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের মুদি দোকান, একটি হোটেল, একটি সারের দোকান ও একটি গোডাউন আগুনে পুড়ে যায়।
এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় স্থানীয়রা।
এ সময় দোকানের মালামাল ছাড়াও রক্ষিত নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হয়েছে।
দোকানে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে বাজারের ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
« ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ অবরোধে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক (Previous News)
(Next News) নির্বাচন কমিশনে জাপা প্রার্থী রেজাউল ইসলামের অভিযোগ : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক প্রত্যাহার »



















