Main Menu

বউ দৌড়। সংসারের বন্ধন অটুট রাখতে

[Web-Dorado_Zoom]

বউ দৌড়। সংসারের বন্ধন অটুট রাখতে মজার এ খেলাটি বেশ জনপ্রিয় বিশ্বজুড়েই। খেলাটি সারা বিশ্বেই ওয়াইফ ক্যারিং নামে সুপরিচিত। এ খেলায় স্ত্রীকে কোলে তুলে নিয়ে দৌড়ে সীমানা ছুঁতে হয়। খেলাটির নিয়ম-কানুন খুবই সহজ। যেখানে পুরুষ প্রতিযোগীরা তাদের দলের একজন মহিলা সাথীকে বা স্ত্রীকে তাদের পিঠে বেঁধে একটি নির্দিষ্ট পথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। অনেক সময় খেলাটি আনন্দ প্রদানের জন্য খেলা হয় বলে হার-জিত নিয়ে খুব একটা মাথা ঘামায় না কেউ। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো- পুরুষরা তাদের স্ত্রীকে পিঠে করে একটি দুর্গম পথে কয়েক স্থানে বাধার সম্মুখীন হয়ে দ্রুততম সময়ে সবার আগে গন্তব্যে পৌঁছানো। যে সবচেয়ে দ্রুততম সময়ে বা সবার আগে গন্তব্যে পৌঁছাতে পারেন তিনি হন ওই প্রতিযোগিতায় জয়ী ব্যক্তি। বিজয়ী পুরুষ স্বামী হিসেবে সবচেয়ে মজবুত বন্ধনে স্ত্রী আবদ্ধ করেছেন বলেই ঘোষিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares