Main Menu

নাসিরনগরে আন্তঃ জেলা চক্রের ৫ ডাকাত গ্রেফতার : সিএনজি উদ্ধার

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকা থেকে আন্তজেলা চক্রের ৫ ডাকাতকে গ্রেফতার ও একটি সিএনজি উদ্ধার করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার কালীকচ্ছ উত্তর পাড়ার আলী আকবরের ছেলে মোঃ ইয়াছিন খান(রাজীব) (২২), মুন্সী বাড়ির আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন(২৮), মাধবপুর ইসলামাবাদের আব্দুর রহিমের পুত্র ফরিদ মিয়া (৩০), নাসিরনগরের কাচা মিয়ার পুত্র রাফিক মিয়া(২৫) ও সেলিম মিয়া (৩০) কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপ-পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন জানান  তারা সিএনজিটি ডাকাতি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তাদেরকে গ্রেফতার করেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল কাদের জানান তারা আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। রফিকের বিরুদ্ধে ৩টি ও সেলিমের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। ওই ঘটনায় সরাইল থানার ধরন্তী গ্রামের মৃত অলি হোসেনের পুত্র মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে নাসিরনগর থানায় একটি ডাকাতি মামলা রুজু করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares