আশুগঞ্জে গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যু॥ প্রতিবাদে এক ঘন্টা মহাসড়ক অবরোধ
[Web-Dorado_Zoom]
|
প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাজেরো গাড়ীর চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। সোমবার সকালে উপজেলার সোহাগপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।জানা যায়,সোমবার সকাল পৌনে ১০ টার দিকে সিলেটগামী একটি পাজেরো জীপ সোহাগপুর এলাকায় সোহাগপুর গ্রামের আবদুল খালেক(৩২)কে চাপা দিলে তিনি মারাত্মক আহত হয়।তাকে আশংকজনক অবস্থায় কিশোরগঞ্জের বাজিতপুর হাসপাতালে নেয়া হলে চিকিতসকরা মৃত ঘোষনা করে।এ ঘটনায় এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে রাখে।এসময় দু,দিকে শতশত যানবাহন আটকা পড়ে।অসহনীয় দূর্ভোগের শিকার হয় যাত্রীরা।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। |
« ‘ক্ষমতাসীন দলগুলোর রুটি-রুজির প্রধান জায়গা এলজিইডি’ (Previous News)
(Next News) সরাইলে মাজারের নামকরণ নিয়ে দু দলের সংঘর্ষে ৩০ জন আহত »




















