Main Menu

কসবায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের একটি দোকানে গত সোমবার রাতে ১৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ মো. আল-আমিন নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ওই শিশু কিছুদিন আগে উপজেলার ইমমাবাড়ির নেমতাবাদে খালার বাড়িতে বেড়াতে আসে। সোমবার সন্ধ্যায় ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের চায়ের দোকানি ফিরোজ মিয়ার ছেলে আল-আমিন (৩০) তাকে ফুসলিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর খালা বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানার মামলা করলে আল-আমিনকে গ্রেফতার করা হয়।

শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares