Main Menu

কসবায় দ্বিতীয় দিনে হরতাল পালিত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : বিএনপির ডাকা একটানা হরতলের দ্বিতীয় দিনে কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শান্তি পূর্ণভাবে হরতাল  পালিত হয়েছে। পিকেটাররা রাস্তায় রাস্তায় ব্যারিকেট দেয়ায় কোনো ধরণের যান চলাচল করেনি এবং  দোকানপাট বন্ধ ছিল।

কসবা উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ,সাধারণ সম্পাদক ইকলিল আজম, সাগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া, কসবা যুবদলের সভাপতি ওসমান শাহীন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন , কসবা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক দীপুর নেতৃত্বে কসবা সদরে হরতালের পক্ষে পৃথক পৃথক ভাবে  মিছিল বের  করেছে। পরে সম্মিলিত ভাবে একটি বিশাল মিছিল বের করা হয় এবং সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  পরিশেষে কসবা স্বাধীনতা চত্বরে কসবা পৌর বিএনপির সভাপতিত আলী আশ্রফ এর সভাপতিত্বে এক পথ সভায় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য  রাখে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares