Main Menu

ফলোআপঃ- ডাকাতির পর ট্রেন থেকে ফেলে ৪ জনকে হত্যা, গ্রেপ্তার আরো এক ॥ মোবাইল ফোন উদ্ধার

[Web-Dorado_Zoom]

 

শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির পর ট্রেন থেকে ফেলে ৩ জনকে হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলার নবীনগর উপজেলার নাটঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ৩ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা মোঃ মনির মিয়া ওরফে শিলা মনির-(২৭)।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীনগরে তার শ্বশুর বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তর করা হয়। এসময় ডাকাতির ঘটনায় নিহত সুধ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়। তিনি জানান, এ নিয়ে এ ঘটনায় মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী ভোরে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা স্টেশনের কাছে ডাকাতির পর ট্রেন থেকে ফেলে ৪ জনকে হত্যা করে ডাকাতরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares