Main Menu

নরসিংসার (বোর্ড অফিস) আগুনে ক্ষতি গ্রস্থদের মাঝে এমপি ও প্রশাসন থেকে আর্থিক সাহায্য প্রদান

[Web-Dorado_Zoom]

গত ১৭ মার্চ দিবাগত রাতে নরসিংসার (বোর্ড অফিস বাজারে) মধ্যরাতে আগুনে পরে কয়েকটি দোকান ভস্মিভূত হয়ে যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ব্রাহ্মণবাড়িয়া-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোকতাদির চৌধুরীর নির্দেশে জেলা প্রশাসনের অতিরিক্ত  জেলা প্রশাসন (সার্বিক) আজাদ ছাল্লাল জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান  বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান বশিরউল্লাহ জুরু, সদর উপজেলার নির্বাহী কর্মকতা রিপন চাকমা, সমবায় ব্যাংকের চেয়ারম্যান আফজাল হোসেন নেছার, জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল আমিন, আবদুল কাইয়ম, ইউপি  আ’লীগ সম্পাদক এলম খান ও ইউপি সদস্যগন উপস্থিতিতে পরিদর্শন করেন র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ দোকানীদের ৫ হাজার টাকা ও প্রশাসন থেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা ক্ষতি গ্রস্থদের মাঝে প্রদান করেন। এসময় এমপির পক্ষে জেলা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবঃ জহিরুল হক খান বীর প্রতীক  তাদের শান্তনা দিয়ে এমপির সহ মর্মিতা প্রকাশ করেন এবং তিনি অচিরেই ক্ষতি গ্রস্থ দোকান পাট পরিদর্শনে আসবেন বলে তার ইচ্ছা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares