Main Menu

নাসিরনগরে দুই ডাকাত গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সেলু মিয়া-(৪২) এবং সুজন মিয়া-(৩০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার গোর্কন গ্রামের ফুল মিয়ার গোয়াল ঘরের সিঁদ কেটে ৮টি গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী সেলু মিয়াকে আটক করে পুলিশে দেয়। সে দাতঁমন্ডল গ্রামের মৃত সিফত আলীর পুত্র। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় ও সরাইল থানায় ডাকাতি, চুরি, গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। এদিকে একই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাতমন্ডল এলাকা থেকে সুজন মিয়া-(৩০)নামে অপর ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাত উপজেলার কুন্ডা গ্রামের মৃত নূর আলীর পুত্র।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের বলেন, গ্রেপ্তারকৃত দুই ডাকাতের বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা  রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares