Main Menu

সোম ও মঙ্গলবারের হরতালকে সফল করতে জেলা বিএনপি ও তার অংগসংগঠনের পরার্মশ সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


বিএন পি’র চেয়ারপার্সন  দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ২ দিন অর্থ্যাৎ ৪৮ ঘন্টার হরতাল আগামী ১৮ও ১৯ র্মাচ সোম ও মঙ্গলবার দেশ ব্যাপী পালন করা হবে । উক্ত হরতাল র্কমসূচীকে সফলভাবে পালন করার জন্য শনিবার বিকেলে মৌলভীপাড়াস্থ জেলা বিএনপি’র সভাপতির বাস ভবন প্রাঙ্গনে এক পরার্মশ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল-রশিদ , সভাটির উপস্থাপনায় ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম ।

সুষ্ঠু মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, হাফিজুর রহমান মোল্লা কচি , জিল্লুর রহমান , এডঃ সফিকুল ইসলাম , মোবারক মুন্সী, এডঃ আনিছুর রহমান মঞ্জু, এ.বি.এম মোমিনুল হক ,নূরে আলম ছিদ্দিকী, বাহার চৌঃ, শামীমা বাশার স্মৃতি ,জসিম উদ্দিন রিপন , শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, এডঃ গোলাপ, জালাল, তৈমুর, হেলাল, হাফিজউল্লাহ প্রমূখ।

শনিবার সকালে ইঞ্জিঃ খালেদ হোসেন এর পুনিয়াউটস্থ বাস ভবন প্রাঙ্গনে অপর একটি পরার্মশ সভা সদর দক্ষিণের ৪টি ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অন্যান্য সংগঠনের নেতা র্কমীদের নিয়ে আলদাভাবে অনুষ্টিত হয়। বাসুদেব, রামরাইন, মাছিহাতা,সুলতান পুর  ইউনিয়নের বিএনপি’র নেতা-র্কমীদের উপস্থিতিতে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আলহাজ্ব এ.বি.এম মোমিনূল হক এর র্সাবিক পরিচালনায় অনুষ্ঠিত পরার্মশ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ-সভাপতি জিল্লুর রহমান , সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সদর থানা ব্নিপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা  ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী , বাহার চৌঃ , মোঃ ইলিয়াছসহ উল্লেখিত ৪ ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পদক সহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।
প্রতিটি সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতাল র্সবাত্বকভাবে, যে কোন মূল্য পালন করার দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares