Main Menu

কসবায় বিএনপির নেতার অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর পাচঁ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলামের অকাল মৃত্যুতে ১৬ মার্চ  শনিবার বাদ আসর উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও  সহযোগি সংগঠনের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়েছে। কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও  পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ।

এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া,কসবা যুবদলের সভাপতি ওসমান হারুন অর রশীদ শাহীন,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা ছাত্র দলের সভাপতি মেরেহদী হাসান রুবেল প্রমুখ।

পরিশেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে নুরুল ইসলামের  আত্বার মাগফেরাত কামনা করা হয়েছে।  শোক সভার শেষে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে আগামী ১৮ মার্চ হরতাল পালন নিয়ে গুরুত্ব পূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং কসবা উপজেলা প্রেসকাব ও কসবা প্রেসকাবের সকল সাংবাদিকদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় করেন কসবা উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares