Main Menu

ফান্দাউক দরবার শরীফের বার্ষিক মাহফিল শুরু

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি : শুক্রবার থেকে শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল। ফান্দাউক দরবার শরীফের পীরে কামেল মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকসেবন্দী (রহ.) ও পীরে কামেল মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকসেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) দ্বয়ের দুই দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে দৈনিক ইনকিলাব সম্পাদক মাওলানা এ.এম.এম. বাহাউদ্দীন, নিবার্হী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, মাওলানা ফজলুল হক আনোয়ারী, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরীসহ দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদগণ ওয়াজ নসিহত করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা দরবার শরীফে জমায়েত হয়েছেন। আগামী রোববার বাদ ফজর দরবারের গদ্দীনিশীন পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ(মামুন) আখেরী মোনাজাত পরিচালনা করবেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares