Main Menu

নাসিরনগরে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সালেহ মোঃ মুসা,ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার (লিগ্যাল এইড) মোঃ আলমগীর হোসেন, ব্র্যাকের সিনিয়র এলসিএল ফেসিলেটর মোঃ খলিলুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান রাফিজ মিয়া, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, স্টাফ ল-য়ার ব্র্যাক অ্যাডভোকেট ফারহানা রব সাথী প্রমূখ। মত বিনিময় সভায় বিভিন্ন সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহন করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares