Main Menu

সাঈদীকে ফাঁসির রায়ে আশুগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি॥ জামায়াতের নায়েবী আমীর মওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আদালতে ফাঁসির রায় দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে সমাবেশ করে।  

সমাবেশে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হানিফ মুন্সী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা হেবজুল বারী,গিয়াস উদ্দিন বাদল,মিজানুর রহমান,লালপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনির সিকদার, সহ-সভাপতি জিয়া উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন মুন্সী,ইলিয়াস মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সালাহ উদ্দিন,শ্রমীকলীগের সদস্য সচিব আবু মোছা। পরে দলীয় নেতা-কমীদের মাঝে প্রায় ৪০ কেজি মিষ্টি বিতরন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares