Main Menu

আখাউড়ায় চুলাই মদসহ ২ ব্যক্তি আটক

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: আখাউড়ায় গতকাল সোমবার সকালে চুলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এসময় বিজিবি মদ পাচারকারী সোওরাফ মিয়া (২৫) ও সিএনজি অটোরিক্সা চালক মামুন মিয়াকে আটক করে। পরে তাদের আখাউড়া থানা পুলিশে সপোর্দ করে। বিজিবি সূত্র জানায়, উপজেলার মোগড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শাহজাহান সকাল ১১ টার দিকে আখাউড়া-ধরখার সড়কের মোগড়া বাজার এলাকায় গোপন সংবাদে খবর পেয়ে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। পরে তল্লাশী চালিয়ে ৪০ লিটার চুলাই মদ উদ্ধার করে। এসময় বিজিবি সদস্যরা মদ বহনকারী সিএনজি অটোরিক্সাটি জব্দ করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares