Main Menu

আখাউড়ায় ট্রাক্টরের চাপায় কিশোরের মৃত্যু

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক্টরের চাপায় রমজান মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুলতানপুর-স্থলবন্দর সড়কের আখাউড়া পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরশহরের নারায়ণপুর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে রমজান মিয়া দুপুরে বাড়িতে খাবার খেয়ে বাইসাইকেল চেপে দোকানে যাচ্ছিলো। এসময় ইট বোঝাই ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সাথে সাথেই ট্রাক্টরটিকে ফেলে রেখে এর চালক ও হেলপার পালিয়ে যায়।

আখাউড়া থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই কাঞ্চন কান্ডি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares