Main Menu

আশুগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন বিকল, দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় টানা দেড় ঘন্টা পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার দুপুরে আশুগঞ্জে ঘটে যাওয়া এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
আশুগঞ্জ রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার হুমায়ুন আহমেদ জানান, দুপুর প্রায় সোয়া দুইটায় সিলেটগামী জয়ন্তিকা ট্রেনটি আশুগঞ্জের রেল সেতুর সন্নিকটে এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে পৌনে চারটায় ইঞ্জিন সচল করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares