Main Menu

নাসিরনগরে ১৮ দলীয় জোটের উদ্যোগে বি এনপির গণ সংযোগ ও প্রচার পত্র বিলি।

[Web-Dorado_Zoom]
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- বুধবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বি এনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোয়া মূল্য বৃদ্বি। দেশ ব্যাপী গুম হত্যা ক্রসফায়ার অপহরণ। সারা দেশে ছাত্রী, নারী, কিশোরী ধর্ষন, নির্যাতন ও খুন। গণ্য মাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ, সাংবাদিক নির্যাতন ও হত্যা। বিচার বর্হিভূত হত্যা পুলিশ হেফাজতে মৃত্যু, সীমান্তে বাংলাদেশী হত্যা। বি এনপির ভারপ্রাপ্ত মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সকল নেতাকর্মীর মুক্তি। ফিলখানা হত্যাকান্ড এম ইলিয়াছ আলী ও চৌধুরী আলমের মত গুম। শিয়ার বাজার, পদ্ধা সেতু, হলমার্ক কেলেংকারী। গ্যাস বিদ্যুৎ ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, মানবাধিকার লঙ্গন, হত্যা, গুম, খুন, ক্রসফায়ার, অপহরণের বিচার। সরকারী দলের চাঁদাবাজী টেন্ডারবাজী দখলবানিজ্য ভর্তিবানিজ্য, নিয়োগবানিজ্য বন্ধ। মানুষের ভোটে অধিকার নিশ্চিত করতে সংবিধানে পূণ:রায় র্নিদলীয়, নিরপেক্ষ, সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবীতে সকাল ১০ ঘটিকায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমগ্র উপজেলা গণ সংযোগ ও প্রচার পত্র বিলি করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নানের নেতৃত্বে গণ সংযোগ ও প্রচারপত্র বিলি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির সিনিয় সহ সভাপতি ওমরাও খান, যুগ্ন সম্পাদক আমিরুল হোসেন চকদার, যুবদলের আহবায়ক সৈয়দ আবু সারোয়ার, ছাত্রদলের সভাপতি এম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এম এ মঈন, জাসাসের আহবায়ক শাখাওয়াত হোসেন ভূইয়া, সদস্যসচীব পল্লব চক্রবর্তী, কৃষক দলের সভাপতি হাজী সোনা মিয়া, স্বেচ্ছা সেবক দলের বিল্লাল চৌধুরী, মহিলা দলের গোলবাহার ও তাজ মহল বেগম সহ বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares