Main Menu

কসবা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : শনিবার পৌরসভা প্রতিষ্ঠার এক যুগ পর প্রথম বারের মত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কসবা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর আওয়ামীলীগের সভাপতি মো: শাহরিয়া ওয়াহেদ রতনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: শাহআলম এডভোকেট এমপি।
প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল।

জানা গেছে, সম্মেলনে কসবা পৌর আওয়ামীলীগের ১৫০ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে মো: শাহরিয়া ওয়াহেদ রতন, কসবা ইউসিসিএ’র সভাপতি মো: আবদুর রউফ রব্বান, আলহাজ্ব শফিকুল ইসলাম আলমগীর, মো: ছানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে কসবা ইউসিসিএ’র সাবেক সভাপতি মো: হুমায়ুন কবির, সাবেক পৌর কমিশনার মো: নিজাম উদ্দিন সরকার ধনু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলরদের মাঝে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares