Main Menu

শনিবার আল্লামা গোলাম হাক্কানী (র) স্মরণে কসবা পুরাতন বাজারের মাহফিল

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি : আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর রুহের মাগফিরাত কামনায় কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে  শনিবার (১৯ জানুয়ারি) বাদ আসর হতে সুপার মার্কেট প্রাঙ্গণে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী’র সভাপতিত্বে মাহফিলে আল্লামা অধ্যক্ষ সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী, আল্লামা হযরত মাওলানা তারিক মুনাওয়ার, আল্লামা মাহবুবুর রহমান আশরাফী, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আবদুল হান্নানসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করবেন।

কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো: ফুল মিয়া মাস্টার ও সাধারণ সম্পাদক মো: জিয়াউল হুদা শিপন সকল ধর্মপ্রাণ ব্যক্তিবর্গকে মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares