Main Menu

April, 2012

 

কসবায় বৃহওর কুমিল্লা জেলার শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিউটের উদ্যোগে ‘শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক শিক্ষা সেমিনার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা সদর ইন্সটিটিউট মিলনায়তনে সামছুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বৃহওর কুমিল্লা জেলার ১০টি উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধানগণ অংশগ্রহণ করেন। বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা এ.কে.এম.বদিউল আলম জামাল শুভেচ্ছা বক্তব্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর মাল্টিমিডিয়া প্রদর্শন করেন। শিক্ষা সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্দ কবীর,Read More


নাসিরনগরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

আকতার হোসেন ভুইয়া,  ॥  রবিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের নের্তৃত্বে দলীয় নেতাকমীরা উপজেলা সদরে হরতাল সমর্থনে মিছিল বের করে। বিএনপির দলীয় নেতাকমীদের বাঁধার মুখে  লাখাই-নাসিরনগর-সরাইল সড়কে দুপুর ১টা পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে পারেনি। এছাড়া উপজেলার জীবনযাত্রা অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। অফিস, ব্যাংক-বীমা,দোকানপাট,ব্যবসা-বাণিজ্য,স্কুল-কলেজ খোলা ছিল।  হরতালের সমর্থনে বিএনপি ও তারঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে মিছিল বের করলেও হরতালের বিপক্ষে আওয়ামীলীগের কোন নেতা-কর্মীকে সভা-সমাবেশ করতে দেখা যায়নি। । উপজেলার কোথাও কোনRead More


সরাইল হরতালে পিকেটারের হাতে আহত ৩, গ্রেপ্তার ১

সরাইলে হরতালের পক্ষে পিকেটিং কালে পিকেটারদের হামলায়  পিকআপ ভ্যানের এক চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ এক পিকেটারকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহমান ও বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাসাস নেতা নূরুল হাসান আলমের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী গত রোববার সকাল আটটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় ও বিশ্বরোড মোড়ে মিছিল পিকেটিং করতে থাকে। অপরদিকে সকাল ১০ টার দিকে মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে একটি পিকআপ ভেনকে পিকেটাররা আটক করে ভাঙচুর ও লুটপাট করে। এসময় পিকেটাররা পিকআপ ভ্যানের চালকRead More


হরতালের প্রভাব পড়েনি আখাউড়া স্থলবন্দরে

বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। গতকাল রোববার সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক ছিল। সকালে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে মিছিল বের করলেও বন্দর এলাকায় তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। আখাউড়া স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বাংলার চোখকে জানান, সকাল থেকেই বন্দর দিয়ে মাছ, পাথর ও সিমেন্ট রফতানি হয়েছে পুরোদমে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক আমদানি-রফতানি হয়েছে। রোববার দুপুরে তিনি জানিয়েছেন, শতাধিক পণ্যবাহী ট্রাক স্থল বন্দর সড়কে রফতানির অপেক্ষায় ছিল।


নবীনগরে এক ব্যাক্তির লিঙ্গ কর্তন

এস.এ.রুবেল :  নবীনগরে  কয়েস নামের এক যুবক নিজেই নিজের লিঙ্গ কর্তন করে  এখন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।সূত্র জানায়, আজ ২৯/৪ সকালে থানার ইব্রাহিমপুর (বাঁশবাজার সংলগ্ন) গ্রামের কয়েস আহম্মদ(৪০) নিজে নিজেই ব্লেড দিয়ে নিজের লিঙ্গ কেটে ফেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকগন আহতকে  কুমিল্লাতে পাঠানোর পরামর্শ দেন।প্রত্যক্ষ্য দর্শীরা জানান, কয়েস আহম্মদের মস্তিশক্য বিকৃত হওয়ার কারনে এ ঘটনা ঘটাতে পারেন বলে মনে করছেন।  


নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এস.এ.রুবেল :  নবীনগরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করার প্রতিবাদে শনিবার উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে । এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দেনু। বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমএ মান্নান, এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট গোলাপ আহমেদ, মোঃ মলাই মিয়া, সাদেকুল ইসলাম, গোলাম হোসেন খান টিটু, আবদুস সাত্তার, মফিজুল ইসলাম মুকুল, আশারাফুল ইসলাম রাজু,তাজুল ইসরামRead More


জাল ভিসায় ভ্রমণ : আখাউড়ায় দক্ষিণ আফ্রিকার দুই নাগরিকের বিরুদ্ধে মামলা

মাসুক হৃদয় : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় দুই বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। জাল ভিসায় বিভিন্ন দেশ ভ্রমণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। দুই বিদেশি নাগরিক হলেন- দক্ষিণ আফ্রিকার গুয়েতামালার মোরালেস পেরেজ অসেয়ার জোসি (৩০) ও রেসিনস অরিললেনা (৩৭)। গত শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ইমিগ্রেশন শাখার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতি করে বিভিন্ন দেশ ভ্রমণের অভিযোগ এনে আখাউড়া থানায় মামলা দিয়েছেন। গতকাল রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।আখাউড়া থানা পুলিশ জানায়, দুই বিদেশি নাগরিকের পাসপোর্টে থাকা তথ্যমতে, গত ২৬ এপ্রিল তারা সৌদি আরব থেকে ফ্রান্সে যাওয়ারRead More


বর্ডার বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোকান পাঠ বন্ধ ॥ ব্যবসায়ীদের কর্ম বিরতি

মনিরুজ্জামান পলাশ //শহরের অন্যতম বাজার বর্ডার বাজারে ও বাজারের ব্যবসায়ী কমিটির সম্পাদক শরীফুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা ও তাকে  হত্যার চেষ্টার প্রতিবাদে রবিবার বাজারের সকল দোকান পাঠ বন্ধ রয়েছে । বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল সমাবেশ করেছে । সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃস্টান্ত মূলক শাস্তির দাবীতে বাজারের ব্যবসায়ীরা সকাল থেকে বিক্ষোভ করে । বাজার কমিটির সভাপতি আলহাজ্ব সাদেক মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী দুলাল মোল্লা , জাহাঙ্গীর আলম , মোঃ বাছির উদ্দিন , মোঃ মুছা , রফিকুল ইসলাম , হাজী নূর উদ্দিন প্রমুখ । বক্তারা এ ঘটনায় দোষীদের দৃস্টান্ত মূলকRead More


ভাবীকে ইভটিজিং দেবরের ১৫ দিনের জেল !

বড় ভাবীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ছোট দেবরের ১৫ দিনের জেল হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ২৭ এপ্রিল শুক্রবার চাঁদপুর শহরে। শহরের হাজী মহসীন রোডস্থ সাবেক চিত্রলেখা মোড় এলাকার ইলেট্রিক মিস্ত্রী আতিকুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম ভুলু তার ছোট দেবর পুরাণবাজর পূর্ব শ্রীরামদী এলাকার মৃত রশিদ সর্দারের পুত্র  হেলাল সর্দারের (২৮) বিরম্নদ্ধে চাঁদপুর মডেল থানায় ইভটিজিংয়ের অভিযোগ  করে। অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এএসআই এহছানুজ্জামান শুক্রবার সকালে শহরের ষ্টান্ড রোডস্থ আজিজিয়া হোটেলে বাবুর্চি চাকুরীরত অবস্থায় আটক করে নিয়ে আসে। বিকেলে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর খান শাহীদেরRead More


বিএনপি’র সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি এবং শরীকদের ডাকে দেশজুড়ে দুই দিনব্যাপী হরতালে সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের যানবাহন চলাচল ছিল সীমিত।বি এন পি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় সমবেত হয়ে হরতালের পক্ষে মিছিল পিকেটিং করেছে। শহরের প্রধান সড়কের কালীবাড়ি মোড়, পৌর আধুনিক সপার মার্কেটের সামনে, কুরমারশিল মোড়, ট্যাংকের পাড়, সহ বিভিন্ন স্হানে বি,এন,পি র নেতা কর্মীদের পিকেটিং চলছে। শহরে অল্প কিছু  রিক্সা চলাচল করতে দেখা গেলও অন্য কোন যান বাহন চলতে দেখা যায়নি। ব্যাংক ও আর্থিক লেন্দেন প্রতিষ্ঠান বন্ধ রহেছে। স্কুল কলেজে কোন শিক্ষা কার্যক্রমRead More


This site is protected by wp-copyrightpro.com