April, 2012
রেলমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হওয়ায় যুবদল ও ছাত্র দলের উদ্যোগে আনন্দ মিছিল
সোমবার বিকেলে জেলা বি,এন,পি ও অংগ সংগঠন সমূহকে সাথে নিয়ে এক বিশাল আনন্দ মিছিল বের করে । রেলমন্ত্রী বাবু সুরঞ্জিত গুপ্তের নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য এবং বিশাল অঙ্কের বস্তা ভরা টাকা সহ ধরা পড়ায় এবং বি,এন,পির জোরালো প্রতিবাদের মুখে কলংকের দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হওয়ায় শহরের প্রধান সড়কে মিছিলের পাশাপাশি কয়েক মণ মিষ্টিও বিতরণ করা হয়। হৈহৈ রৈরৈ রেল মন্ত্রী গেল কৈ, গুপ্ত বাবু গুপ্ত বাবু হইছে কাবু হইছে কাবু স্লোগানে মুখরিত মিছিলটি টেংকের পাড়ে এসে জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেনRead More
টি,এ,রোড ব্যবসায়ীদের উদ্যোগে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সংবর্ধনা
১৫ এপ্রিল রবিবার পুনিয়াউটস্থ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনের সামনে ব্যবসায়ী জিয়াউল হক ও সোহেল আহমেদের নেতৃত্বে টি,এ,রোড ব্যবসায়ীদের উদ্যোগে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে এক সংবর্ধনা দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বি,এন,পির সহ সভাপতি জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, আপনারা আগামীতে শ্যামলের হাতকে ধানের শীষ প্রতীকে রায়ের মাধ্যমে শক্তিশালী করে তুলুন। ইনশাল্লাহ পূর্বের ন্যায় আপনাদের পাশে আমরা সবসময় থাকব। ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, দেশের যখন অর্থনৈতিক অবস্থা নরবর হয়ে যায়, ঠিক তখনই ব্যবসায়ীরা তার হাল ধরে। ব্যবসায়ীরা হলেন দেশের মেরুদন্ড। আপনার যে ভালবাসাRead More
৫ গুণীকে সম্মাননা জানাল আখাউড়া পৌরসভা
মাসুক হৃদয় : বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ গুণীকে সম্মাননা দিয়েছে আখাউড়া পৌরসভা। গত রোববার রাতে পৌর শহরের রেলস্টেশন এলাকায় বৈশাখী মেলার মাঠে তাদের হাতে সম্মননা পদক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য নৌ কমান্ডো ফজলুল হক ভূইয়া, শিক্ষায় বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুখলেছুর রহমান, সাহিত্যে বিশেষ অবদানের জন্য জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে’র ‘দি বেস্ট অফ ব্লগস’ প্রতিযোগিতায় শীর্ষ পুরষ্কার বিজয়ী একমাত্র বাংলাদেশী আলী মাহমেদ, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য খাদেম গ্রুপের সত্বাধিকারী আলহাজ্ব নূরুল হুদা দুলাল এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিকRead More
নবীনগরে বিদ্যুত বিহীন ১৬ ঘন্টা
এস.এ.রুবেল/নবীনগর সংবাদদাতা: গতকাল রবিবার রাতে (৮.৩০ মি:) নবীনগরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গাছ উপড়ে সংযোগ তার ছিড়ে সদর সহ উপজেলার সর্বত্র ১৬ ঘন্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। আজ দুপুর ১১ টার দিকে স্থানীয় পল্লিবিদ্যুত সূত্রে জানা গেছে, গতকালের আকস্মিক ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানের বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় নবীনগরে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পল্লিবিদ্যুত অফিসের কর্মীরা রাত থেকে বিদ্যুত লাইনের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানান। এছারা ও নবীনগর- কোস্পানিগঞ্জ সড়কে বাতাসে গাছ উপড়ে যাওয়ায় যান চলাচলকারীরা ভোগান্তির শিকার হন।
সৈয়দ মিজানুর রেজা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত
সুমন নুর// গত ২২ ডিসেম্বর ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রেসক্লাব সভাপতি মহিবুর রহমান ভূঁইয়া ইন্তেকাল করেন ।মুহিবুর রহমানের আকস্মিত মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি পদটি শুন্য হলে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তিনমাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে পুনরায় সভাপতি নির্বাচন করা হল। আজ ১৬ই এপ্রিল সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের “সভাপতি” পদের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সৈয়দ মিজানুর রেজা ২১ ভোট পেয়ে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদন্ধি মঞ্জুরুল আলম পেয়েছেন ১৫ ভোট।
আগামী মাসেই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে একাত্তর ও টোয়েন্টিফোর!!!
মে মাসের মধ্যেই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে চাইছে একাত্তর এবং টোয়েন্টিফোর। চ্যানেল দু’টির বেশ কয়েকজন কর্মী এ খবর নিশ্চিত করেছেন। এদিকে, বিভিন্ন সূত্রে জানা গেছে এরইমধ্যে দু’টি চ্যানেলই পূর্ণাঙ্গ সম্প্রচারের ক্ষেত্রে যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। আগামী মাসেই চ্যানেল দু’টি পূর্ণাঙ্গ সম্প্রচারের দিনক্ষণ চূড়ান্ত করেছে। জানা গেছে, একাত্তর মে মাসের প্রথম সপ্তাহেই পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করতে চায়। দেশের চতুর্থ সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে এটি যাত্রা শুরু করতে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে- একাত্তর যে মানের ও আঙ্গিকের খবর প্রচার করবে তা এর আগে কোনো চ্যানেলে দেখা যায়নি। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালকRead More
অর্থ কেলেঙ্কারি: রেলওয়ে কর্মকর্তা মৃধা ও এনামুল বরখাস্ত, চাকরি হারালেন ফারুক
চাঞ্চল্যকর অর্থ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রাজধানী ঢাকার রেলভবনে এক সংবাদ ব্রিফিংয়ে আজ এসব সিদ্ধান্তের কথা জানান রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্বীকার করেন, “ইউসুফ আলী মৃধা, এনামুল হক ও ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।” তিনি জানান, “সব অভিযোগ তদন্ত করা হবে। ওমর ফারুকের যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেগুলো ক্লোজ করার জন্য বাংলাদেশ ব্যাংককেRead More
অন্তিম ইচ্ছে পূরণ হলো না সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা দিলারা হারুন -এর
আবুল হাসনাত মোঃ রাফি ॥ ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি । মহিলা আওয়ামিলীগ ও কৃষক লীগ এর কেন্দ্রের দায়িত্ব পালন করেন।তিনি সবসময় সরব থেকেছেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে । সংসদ সদস্য হয়েছেন একবার।দলের দুর্দিনে সাহসী নেতৃত্ব হিসেবে রাজপথে থেকেছেন। বর্নিল রাজনীতির জীবন ছিল তাঁর। অনেক অপূর্ণতা আর অপ্রাপ্তি স্পস্ট করে বলতে পারেন নি । জীবনের শেষ সীমায় এসে দীর্ঘ ৭ বছর তিনি শয্যাশায়ী ছিলেন । গত কিছুদিন যাবত জাতীয় ও ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়- ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য,দেশের অন্যতম সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতিRead More
কাঁটাতারের বেড়ার পাশে মামাকে পেল না বাবলি
কাঁটাতারের বেড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছিল বাবলি। ও পার থেকে আজ তার মামার আসার কথা। বেড়ার ফাঁক দিয়ে কথা হবে। হাতে মাত্র দু’ঘণ্টা সময়। এতগুলোর লোকের মাঝে মামাকে খুঁজে পাব তো! নতুন বছরের প্রথম দিনে প্রতি বারের মতো সীমান্তের দু’পারের মানুষের জন্য ‘মিলন মেলা’র আয়োজন করেছিল বিএসএফ। দু-দেশ থেকে প্রচুর লোক এসেছিলেন। বাবলির মতো তাঁরা কেউ এসে ছিলেন স্বজনের খোঁজে। কেউ বা এক টুকরো স্মৃতি হাতড়াতে। শনিবার সকাল ১১টা থেকে রাজগঞ্জ থানার কুকুরজান পঞ্চায়েতের খালপাড়া সীমান্ত এলাকায় ওই মেলায় আসতে শুরু করেন এলাকার বাসিন্দারা। সীমান্তের কাঁটাতারের বেড়ার দুইRead More
নবীনগরে ত্রিভুজ প্রেমের গল্প . . . . . . অত:পর
এস.এ.রুবেল/নবীনগর সংবাদদাতা: নবীনগরে এক কপুতির মন না পেয়ে ক্ষুব্দ এক প্রেমিক ক্ষুর দিয়ে অপর প্রেমিকের লিঙ্গ কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধায়। ভোলাচং ঋষি পাড়ার সুবাস ঋসির ছেলে দিপু ঋষি (১৪) এ ঘটনা ঘটায়।সূত্র জানায়, এলাকার রঞ্জিত ঋষির মেয়ে (১৩) সাথে গত কয়েকদিন যাবত একই এলাকার অনিল ঋষির পুত্র স্বজল ঋষির মন দেওয়া নেওয়া চলছিল। এদিকে মেয়েটিকে ভালবাসার প্রস্তাব দেয় দিপু ঋষি। প্রেমে প্রত্যাখিত হয়ে কৌশলে ডেকে নিয়ে স্বজলের লিঙ্গ কেটে দেয় দিপু ঋষি।আশঙ্কাজনক অবস্তায় তাকে কুমিল্লায় পাঠানো হয়।



















